News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ চরণজিতের, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখজিন্দর
Image

পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ চরণজিতের, উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখজিন্দর

চন্ডীগড়, ২০ সেপ্টেম্বর (হি.স.): পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কংগ্রেস বিধায়ক চরণজিৎ সিং চান্নি। সোমবার বেলা এগারোটা নাগাদ রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চরণজিৎ সিং চান্নি, তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। এছাড়াও পঞ্জাবের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন কংগ্রেস নেতা ও পি সোনি, কংগ্রেস নেতা সুখজিন্দর সিং রনধাওয়া উপ-মুখ্যমন্ত্রী হচ্ছেন পঞ্জাবের।

গত শনিবার ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের পদত্যাগের পর থেকেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসেবে একাধিক নাম উঠে আসছিল, সেই তালিকায় ছিলেন অম্বিকা সোনির মতো প্রবীণ কংগ্রেস নেত্রীও। মূল ঘোষণার কয়েক ঘণ্টা আগে উঠে আসে সুখজিন্দর সিংহ রনধাওয়ার নামও। যদিও শেষ পর্যন্ত উঠে আসে চরণজিতের নাম। চূড়ান্ত সিলমোহর দেয় পঞ্জাব কংগ্রেস। এরপর সোমবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চরণজিৎ সিং চান্নি।

পঞ্জাবের দলিত রাজনীতির পরিচিত মুখ চান্নি। চামকউর সাহিবের কংগ্রেস বিধায়ক চান্নি পঞ্জাবের প্রথম তফসিলি জাতির নেতা। কংগ্রেস নেতা সুখজিন্দর সিং রনধাওয়া এদিন উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। চান্নি এদিন পঞ্জাবি ভাষায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top