News Flash

  • Home
  • প্রধান খবর
  • Second episode of the IPL : আজ শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব, ব্লকবাস্টার চেন্নাই-মুম্বই ম্যাচ, প্রবেশে নিষেধাজ্ঞা অনুর্দ্ধ ১৬-র
Image

Second episode of the IPL : আজ শুরু আইপিএলের দ্বিতীয় পর্ব, ব্লকবাস্টার চেন্নাই-মুম্বই ম্যাচ, প্রবেশে নিষেধাজ্ঞা অনুর্দ্ধ ১৬-র

শারজা, ১৯ সেপ্টেম্বর (হি.স) : আজ রবিবার শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। ধোনির সিএসকে আইপিএলের দ্বিতীয় পর্বের শুরুর ম্যাচেই মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হচ্ছে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যে ৭টায়। তবে করোনা কারণে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচগুলোতে স্টেডিয়ামে অনুর্দ্ধ ১৬-দের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়েছে।

আইপিএলের প্রথম পর্বে চেন্নাই দারুন ফর্মে ছিল। সেই ফর্মই ধোনিরা আমিরশাহিতেও ধরে রাখতে মরিয়া। সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে সিএসকে আপাতত পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে। লিগ তালিকায় শীর্ষে দিল্লি ক্যাপিটালস।
অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ভারতীয় পর্বে সেভাবে ধারাবাহিকতা দেখাতে পারেনি। সাত ম্যাচের তিনটিতেই হেরে বসেছেন রোহিত শর্মারা। শেষবার যখন মুম্বই চেন্নাইয়ের মুখোমুখি হয়েছিল, সেই সময় রোহিত শর্মারা চার উইকেটে হারিয়ে দেয় সিএসকেকে।

সিএসকে সম্ভাব্য একাদশ:
রুতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, মঈন আলি, সুরেশ রায়না, আম্বাতি রায়ডু, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, জস হ্যাজেলউড, শার্দূল ঠাকুর, লুঙ্গি এনগিডি, দীপক চাহার

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, কুইন্টন ডি কক, সূর্যকুমার যাদব, ঈশান কিষান, কায়রণ পোলার্ড, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুইল্টার নাইল, রাহুল চাহার, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top