News Flash

  • Home
  • দিনের খবর
  • CPIM has made serious allegation : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলে গুরুতর অভিযোগ এনেছে সিপিআইএম
Image

CPIM has made serious allegation : মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলে গুরুতর অভিযোগ এনেছে সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। কৈলাশহরে বিজেপির দলীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলে গুরুতর অভিযোগ এনেছে বিরোধীদল সিপিআইএম। সোমবার দুপুরে কৈলাসহরের আর.কে.আই স্কুল মাঠে বিজেপি দলের প্রকাশ্য জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্পূর্ন মিথ্যা কথা বলেছেন বলে চৌদ্দ সেপ্টেম্বর মংগলবার দুপুরে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিসে সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষ থেকে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মোবস্বর আলী, ঊনকোটি জেলা কমিটির সদস্য কান্তি লাল দেব, কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরুপ গোস্বামী।

সাংবাদিক সম্মেলনে বিশ্বরূপ গোস্বামী বলেন, তেরো সেপ্টেম্বর কৈলাসহরের বিজেপি দলের সমাবেশে দুই হাজার মানুষের সমাগম হয়েছে, অথচ আড়াই হাজার মানুষ বিভিন্ন দল ছেড়ে কিভাবে যোগ দিলেন? এটা সম্পূর্ন হাস্যকর ব্যাপার এবং এই শতাব্দীর সেরা জোকস বলেও মন্তব্য করেন । সাংবাদিক সম্মেলনে বিধায়ক মোবস্বর আলী রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে মিথ্যাবাদী এবং জুমলা বাজী বলে আখ্যায়িত করেন দলীয় কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখার লক্ষ্যে এ ধরনের মিথ্যাচারের আশ্রয় নেয়া হচ্ছে বলেও সিপিআইএম নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন। এভাবে মিথ্যাচার করে দলের শক্তি বৃদ্ধি করা কোনদিনও সম্ভব হবে না বলেও তাঁরা মনে করেন। কেননা রাজ্যের বর্তমান বিজেপি সরকারের কাজ করবে জনগণ অতিষ্ঠ। পরবর্তী বিধানসভার নির্বাচনে বিজেপি সরকারকে বিসর্জন দিতে জনগণ প্রস্তুত বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top