News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Protest of teacher transfer : ঘোষ খামার স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ
Image

Protest of teacher transfer : ঘোষ খামার স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। রাজ্য শিক্ষা দপ্তরের তুঘলকী সিদ্ধান্তের কারণে রাজ্যে প্রতিদিন চলছে ছাত্র-ছাত্রীদের রাস্তা অবরোধ। তাতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ জনকে। মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার ঘোষ খামার স্কুলে শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ করে ছাত্র ছাত্রীরা। শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়িতে ছাত্র-ছাত্রীদের জাতীয় সড়ক অবরোধের জের কাটতে না কাটতেই, মঙ্গলবার বিলোনিয়া মহকুমার ঘোষ খামারে রাস্তা অবরোধের মতো ঘটনা ঘটে ।

বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের অধীন ঘোষ খামার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ইতিহাস বিষয় শিক্ষক জীবন ত্রিপুরার বদলির প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা ডিমাতলী থেকে রাধানগর যাওয়ার ঘোষ খামার এলাকায় রাস্তাটি অবরোধ করে রাখে । দুদিকে গাড়ির এবং বিভিন্ন যানবাহনের লাইন লেগে যায় এবং যাত্রী দুর্ভোগ চরমে । সকাল আটটা থেকে এগারটা চল্লিশ মিনিট পর্যন্ত চলে পথ অবরোধ ।‌অতিসত্বর রাজ্য শিক্ষা দপ্তর শিক্ষা ব্যবস্থার এই সব তুঘলকী সিদ্ধান্তগুলোর যদি লাগাম না টানে তাহলে ছাত্র-ছাত্রীরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারিি দিয়েছেে।রাস্তা অবরোধের ফলে অবরোধের দুদিক দিয়ে প্রচুর সংখ্যক যানবাহন আটকে পড়ে। তাতে যাত্রীদুর্ভোগ চরমে আকার ধারণ করে।

শিক্ষা দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে দিন দিন সমস্যা আরো বৃদ্ধি পাবে বলে রাজ্যের শিক্ষাবিদ থেকে সাধারণ জনগণ অভিমত ব্যক্ত করছেন,। অবরোধের ঘটনা প্রায় দুই ঘণ্টা পর অবশেষে রাজনগর থেকে বিদ্যালয় শিক্ষা আধিকারিক দয়া মোহন ত্রিপুরা ছুটে যান ঘোষ খামারে।ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে শিক্ষক জীবন ত্রিপুরার বদলির আদেশ স্থগিত করেন।বিদ্যালয় শিক্ষা আধিকারিক শিক্ষকদের বদলির আদেশ স্থগিত করায় ছাত্রছাত্রীরা আপাতত আন্দোলন প্রত্যাহার করে নেয়।

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top