News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Trinamool government has imposed a debt burden : পশ্চিমবঙ্গে পরিবার পিছু ২.৪ লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়েছে তৃণমূল সরকার, বাতিল করেছে সাড়ে পাঁচ লক্ষ সরকারী পদ, তবু উন্নয়নের স্বপ্ন ফেরি ত্রিপুরায়, কটাক্ষ শিক্ষামন্ত্রীর
Image

Trinamool government has imposed a debt burden : পশ্চিমবঙ্গে পরিবার পিছু ২.৪ লক্ষ টাকা ঋণের বোঝা চাপিয়েছে তৃণমূল সরকার, বাতিল করেছে সাড়ে পাঁচ লক্ষ সরকারী পদ, তবু উন্নয়নের স্বপ্ন ফেরি ত্রিপুরায়, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরকারি দফতরে সাড়ে পাঁচ লক্ষ পদ বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত ৬ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। তাতে, পশ্চিমবঙ্গবাসীর পরিবার পিছু ঋণের বোঝা চেপেছে ২৪০০০০ টাকা। অথচ, তৃণমূলের পশ্চিমবঙ্গের কান্ডারীরা ত্রিপুরায় এসে উন্নয়নের স্বপ্ন ফেরি করছেন। বাস্তবের মাটিতে পা না দিয়ে ত্রিপুরাবাসী-কে বিভ্রান্ত করছেন। আজ সচিবালয়ে এভাবেই তৃণমূল সরকারের অপশাসনের ফিরিস্তি তুলে ধরলেন ত্রিপুরার আইন ও শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ। তাঁর কটাক্ষ, পশ্চিমবঙ্গে বেকারদের সর্বনাশ করে এবং সাধারণ মানুষের ঘাড়ে ঋণের বোঝা ছাপিয়ে ত্রিপুরার জন্য তৃণমূলের নেতাদের মায়াকান্না হচ্ছে।


আজ রতন বাবু বলেন, ত্রিপুরায় সম্প্রতি তৃণমূল নেতাদের আনাগোনা দেখা যাচ্ছে। তাতে আমাদের আপত্তি নেই, কিন্ত নিজেদের অপশাসন ঢাকতে তৃণমূল ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করছে। তাঁর কথায়, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সরকারি দফতরে সাড়ে পাঁচ লক্ষ পদ বাতিল করে দিয়েছে। শুধু তাই নয়, বেকারদের ভবিষ্যত নিয়ে তাঁরা ছিনিমিনি খেলেছেন।
তিনি বলেন, কর্মসংস্থানে তৃণমূল নজীর স্থাপন করেছে। কারণ, দীর্ঘ দিন ধরে বিদ্যালয় শিক্ষদের ৮৭ হাজার পদ, কলকাতা পুলিশে ৪৫ হাজার পদ, পশ্চিমবঙ্গ পুলিশে ৭৫ হাজার পদ, অগ্নি নির্বাপক দফতরে ৬৩০০ পদ, খাদ্য দফতরে ১২ হাজার পদ, স্বাস্থ্য দফতরে ২৩ হাজার পদ, লাইব্রেরিয়ান ৩৭০০ পদ এবং গ্রুপ-ডি ১ লক্ষ ৩৯ হাজার পদে নিয়োগ বন্ধ রয়েছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পশ্চিমবঙ্গ সরকারের ঋণের পরিমাণ ৬ লক্ষ কোটি টাকা। ফলে, জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গবাসীর পরিবার পিছু ঋণের বোঝা ২ লক্ষ ৪০ হাজার টাকা। অথচ, ওই তৃণমূল ত্রিপুরাবাসীকে উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন ফেরি করছে, কটাক্ষের সুরে বলেন তিনি।


তাঁর দাবি, ত্রিপুরায় দেখানো তৃণমূলের স্বপ্নের সাথে বাস্তবের মিল খোজে পাওয়া মুসকিল। কারণ, তৃণমূল নেতৃত্ব ত্রিপুরাবাসীকে বিভ্রান্ত করছেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গে কোন প্রকল্পের অডিট হয় না। তৃণমূল সরকার এখন পর্যন্ত বিধানসভায় ক্যাগ রিপোর্ট পেশ করেনি। ফলে, একের পর প্রকল্পের সূচনা হলেও বাস্তবে কতজন তাতে উপকৃত হচ্ছেন তা কারোর পক্ষে জানা সম্ভব নয়। এদিন তিনি বলেন, ত্রিপুরাবাসী অনেক সজাগ এবং রাজনৈতিকভাবে সচেতন। তাই, তৃণমূলের বুজরুকি সকলেই বুঝে যাচ্ছেন।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top