News Flash

  • Home
  • দিনের খবর
  • Gandachhara subdivision devastated : দশ মিনিটের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গন্ডাছড়া মহকুমা
Image

Gandachhara subdivision devastated : দশ মিনিটের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গন্ডাছড়া মহকুমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর।। দশ মিনিটের ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত গন্ডাছড়া মহকুমা। শনিবার বিকাল সাড়ে চারটা নাগাদ গন্ডাছড়া মহকুমা বিস্তীর্ণ এলাকা জোরে হঠাৎ ঘূর্ণিঝড় বয়ে যায়। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার বেশ কিছু এলাকায় বৈদ্যুতিক খুটি সহ গাছপালা ভেঙ্গে পড়ে। সবচেয়ে মারাত্মক আকার ধারন করে নারায়নপুর চৌমুহনি এলাকায়। সেখানে অঙ্গনওয়ারী কেন্দ্র সংলগ্ন একটি পুরোনো গাছ বৈদ্যুতিক খুটি সহকারে গন্ডাছড়া-রইস্যাবাড়ি রাস্তায় ভেঙ্গে পড়ে। ফলে রাস্তার দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে।

পাশাপাশি গোটা এলাকায় বিদ্যুৎ লাইনও বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাস্তায় ভেঙ্গে পড়া গাছ সহ বৈদ্যুতিক খুটি দ্রুত সাড়াই করে স্বাভাবিক করে তোলার দাবি জানান এলাকাবাসীরা।আচমকা ঝড় বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে পড়ায় যানবাহন চলাচল স্তব্ধ হয়ে পড়ে। বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় সমস্যা চরম আকার ধারণ করেছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে।

Releated Posts

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026

মুম্বই যাত্রা বাতিলের ইঙ্গিত জরাঁগের, শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ

পাটোদা/বিড, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জরাঁগে পাটিল বুধবার ভোরে পাটোদায় এক সভায় জানান, শারীরিক…

ByByNews Desk Sep 16, 2026

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top