News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান সভাপতি মোদীর
Image

ব্রিকস সম্মেলনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান সভাপতি মোদীর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স) : বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের জন্যই প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠছে ব্রিকস। গত ১৫ বছরে এভাবেই ক্রমশ সৃষ্টিশীল হয়ে উঠছে তারা। বৃহস্পতিবার ব্রিকস সম্মেলনে এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়াল এই সম্মেলনের সভাপতিত্ব করেন তিনি। সভায় উপস্থিত ছিল রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিল। এদিনের সভায় প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে সন্ত্রাস দমন প্রসঙ্গও।

করোনার কারণে এবারের সম্মেলন ভার্চুয়ালিই অনুষ্ঠিত হচ্ছে। আফগানিস্তান সংকটের সময়ে এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রিকসের এবারের সভায় ‘ধারাবাহিকতা, সংহতি, ঐক্যমত্যে’র উপরেই জোর দেওয়া হয়েছে। অবশেষে বৃহস্পতিবার শুরু হল সম্মেলন। এদিন বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেন, ”আজ আমরা বিশ্বের উদীয়মান অর্থনীতির জন্য এক প্রভাবশালী কণ্ঠস্বর হয়ে উঠেছি। এই প্ল্যাটফর্মটি উন্নয়নশীল দেশগুলির অগ্রাধিকারগুলিতে মনোনিবেশ করার জন্যও কার্যকর থেকেছে।”


উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করছেন মোদি। এর আগে ২০১৬ সালে গোয়ায় আয়োজিত ব্রিকস সম্মেলনে সভাপতিত্ব করতে দেখা গিয়েছিল তাঁকে। এবারের সম্মেলনে মোদি ছাড়া যোগ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসানারো, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সাইরিল রামাফোসা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top