News Flash

  • Home
  • Uncategorized
  • Protest of corruption : দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত আর.পি.এমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা
Image

Protest of corruption : দুর্নীতির প্রতিবাদে পঞ্চায়েত আর.পি.এমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘর নিয়ে অনিয়ম ও দুর্নীতি করার প্রতিবাদে পঞ্চায়েত আর.পি.এমকে ঘেরাও করে বিক্ষোভ দেখালো এলাকাবাসীরা । ঘটনা রাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিপাড়িয়া খলা পঞ্চায়েতে । বাম আমলের মতই রাম আমলেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নিয়ে অনিয়ম করে আসছিল পশ্চিম পিপাড়িয়া খলা পঞ্চায়েতের পঞ্চায়েত আর.পি.এম পুলক চৌধুরী। বাম গেল রাম আসলো নিজেকে শুধরে না নিয়ে আগের মতই ঘর নিয়ে আরো অনিয়মের অভিযোগ উঠলো পঞ্চায়েত আর.পি.এম তথা বাম ভক্ত পুলক চৌধুরীর বিরুদ্ধে। কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে।

ক্ষমতা পালা বদলের পরেও এই বাম ভক্ত পঞ্চায়েত আর.পি.এম ধরাকে সরা জ্ঞান করে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নিয়ে অনিয়ম করতে থাকে। যাদের পাকা ঘর আছে , তাদেরকে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে এলাকাবাসিদের পক্ষ থেকে। অন্যদিকে যারা ঘর পাওয়ার যোগ্য, বসবাসের জন্য কাঁচা ঘর একমাত্র অবলম্বন তাদেরকে পাকা ঘর দেখিয়ে বঞ্চিত করছে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে । কারন পঞ্চায়েত আর.পি.এম এর হাতে লক্ষীর ভান্ডার তুলে না দিলে প্রকৃত ঘর প্রাপকরা বঞ্চিত হচ্ছে ঘর পাওয়া থেকে। জানা যায়, রাম ভক্ত পঞ্চায়েতের একাংশ সদস্য সহ বাম ভক্ত পঞ্চায়েত আর.পি.এম এই অনিয়ম করছে বলে গুঞ্জন রয়েছে এলাকাতে।

অনিয়মের ঘটনা জানাজানি হতেই পঞ্চায়েত কতৃপক্ষ থেকে শুরু করে এলাকাবাসীরা বার বার জানিয়েও কোনো কাজ না হওয়াতে ক্ষোভে ফেটে পড়ে। অবশেষে বুধবার দুপুরে এলাকাবাসীরা পিপাড়িয়া খলার পঞ্চায়েত আর.পি.এম কে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ছুটে আসেন রাজনগর ব্লকের বি.ডিও সহ পুলিশ। এর পর ছুটে আসেন পিপোড়িয়া খলার পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান সহ অন্যান্য সদস্যরা । পঞ্চায়েত আর.পি.এম এর সাথে কথা বলার পর রাজনগর ব্লকের বিডিও বিক্ষোভকারিদের আশ্বস্ত করেন , একটু সময় দিন, সাহায্য করুন । আমরা ব্যাপারটি নিয়ে তদন্ত করবো । প্রকৃত ঘর প্রাপক যারা বঞ্চিত তারা ঘর পাবে বলে আশ্বস্ত করার পর ঘেরাও মুক্ত হয়।

Releated Posts

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top