News Flash

  • Home
  • দিনের খবর
  • Demonstrations against police torture : ডিএলএড ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে
Image

Demonstrations against police torture : ডিএলএড ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। ডিএলএড ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার রাজধানী আগরতলা শহরে উত্তর গেইট এলাকায় স্বামী বিবেকানন্দের পাদদেশে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।ডিএলএড ছাত্রছাত্রীদের পরীক্ষা অনলাইনে গ্রহণের দাবিতে মঙ্গলবার শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিসের সামনে ধরনা আন্দোলন সংগঠিত করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। টানা ৭ ঘণ্টা ধরনা আন্দোলন সংগঠিত করার পর পুলিশ তাদের লাঠিপেটা করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশের বর্বরোচিত অমানবিক লাঠিচার্জে ২৫ জন ছাত্র ছাত্রী আহত হয়েছে বলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর তরফ থেকে জানানো হয়েছে।

আহতদের মধ্যে আটজন এখনো জীবী হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিপেটার ঘটনার সুষ্ঠু তদন্ত ক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠন। পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ জানিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বুধবার বেলা ১১ টা থেকে বিবেকানন্দ মূর্তির পাদদেশে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়। অবিলম্বে পুলিশ অফিসারদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। পাশাপাশি শিক্ষা দপ্তরের অধিকর্তার বরখাস্ত দাবি করেছে তারা।অনলাইনে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে জানিয়েছে।গতকাল পুলিশ প্রশাসন কর্তৃক সাধারণ ছাত্রছাত্রীদের ওপর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে সকাল ১১ ঘটিকায় স্বামী বিবেকানন্দ ময়দানে স্থিত স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এক ধর্ণা কার্যক্রমের আয়োজন করা হয়েছে ৷ সকল মিডিয়া বন্ধুদের উপস্তিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

Releated Posts

১০ এপ্রিল রাজ্যসভায় শপথ নিতে পারেন নীতীশ কুমার, ১৩ এপ্রিলের পর মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার সম্ভাবনা

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আগামী ১০ এপ্রিল রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিতে পারেন বলে মুখ্যমন্ত্রীর…

ByByNews Desk Apr 2, 2026

কলকাতায় ইডির তল্লাশি, তোলাবাজি মামলায় একাধিক জায়গায় অভিযান

কলকাতা, ১ এপ্রিল(আইএএনএস): তোলাবাজি সংক্রান্ত মানি লন্ডারিং মামলায় শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার সকাল…

ByByNews Desk Apr 1, 2026

নালন্দা মন্দিরে পদপিষ্ট: এসএইচও সাসপেন্ড, ৪ পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

পাটনা, ৩১ মার্চ (আইএএনএস) : শীতলা মাতা মন্দির-এ মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় ৮ জনের মৃত্যুর পর প্রশাসনের পক্ষ থেকে…

ByByNews Desk Mar 31, 2026

মূল আদর্শ থেকে সরে গেছে বাম, কেরলে পিনারাই বিজয়নকে আক্রমণ রাহুল গান্ধীর

কান্নুর, ৩১ মার্চ (আইএএনএস): কেরলের শাসক বামফ্রন্টকে কড়া ভাষায় আক্রমণ করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করলেন, বামপন্থীরা…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top