News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পূর্বের সবকিছু ভুলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়বে বিএনপি সরকার: আশাবাদী মন্ত্রী সুশান্ত
Image

পূর্বের সবকিছু ভুলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়বে বিএনপি সরকার: আশাবাদী মন্ত্রী সুশান্ত

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: পূর্বের সবকিছু ভুলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে নবনির্বাচিত বিএনপি সরকার। বাংলাদেশের নির্বাচন সম্পর্কে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এমনটাই বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তিনি বলেন, ভারতবাসী হিসেবে সবসময় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন, সেখানের গণতন্ত্র পুনরুদ্ধার সহ  অস্থিরতার অবসান হোক সেটাই প্রত্যাশা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বাংলাদেশের জয় নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন, তিনিও গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জয়ী বিএনপি সরকারকে অভিনন্দন জানিয়েছেন।

মন্ত্রী বলেন, ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দুই দেশের আত্মীয়তা বজায় থাকবে বলেই তিনি আশাবাদী। তাঁর কথায়, গত প্রায় এক দেড় বছর ধরে বাংলাদেশে অস্থির পরিবেশের জেরে দুই দেশের সম্পর্ক নষ্ট হয়েছে। সেখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে নির্বাচনের প্রয়োজন ছিল। প্রয়োজন অনুযায়ী সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি পার্টি। বর্তমানে সেখানে অস্থিরতা অবসান হোক, গণতন্ত্র কোন প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের উন্নয়ন হোক এবং দু’দেশের সম্পর্কে সুস্থিরতা বজায় থাকুক, সেটাই কাম্য।

মন্ত্রী আরো বলেন, বিগত বেশ কিছু দিনে বাংলাদেশের অস্থিরতার জেরে বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার ব্যবসা-বাণিজ্যে ভাটা পড়েছিল। নিশ্চিন্তপুর সহ সাব্রুম এলাকা দিয়ে বাংলাদেশের সঙ্গে ব্যবসার যে পরিকল্পনা ছিল তা অনেকটাই বিঘ্নিত হয়েছে। কিন্তু বর্তমানে বিএনপি সরকার পুনরায় ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সহ আত্মিক সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং দুই দেশের মৈত্রী, আত্মার সম্পর্ক বজায় রাখবে বলে আশা ব্যক্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top