News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু: পর্যটনমন্ত্রী
Image

আগামী শিক্ষাবর্ষ থেকে আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু: পর্যটনমন্ত্রী

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: আগামীদিনে রাজ্যের বিভিন্ন দপ্তরের জন্য মোট ৪৪৫টি শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ দুটিতে পঠনপাঠন শুরু হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে গতকালের মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, রাজ্যে প্রথমবারের মতো ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি সার্ভিসের ৩৩০টি পদ সৃষ্টি করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধীনে অ্যাসিস্টেন্স টেকনিক্যাল অফিসার, ডেপুটি টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল অফিসার, সিনিয়র টেকনিক্যাল অফিসার নামে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। এরমধ্যে টি.পি.এস.সি’র মাধ্যমে সরাসরি ২২০টি অ্যাসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রোনিক ও টেলিকমিউনিকেশন, আই.টি.-তে ব্যাচেলর এবং এম.সি.এ. ডিগ্রিধারীরা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বাকি ১১০টি পদ দপ্তরের পদোন্নতির ভিত্তিতে পূরণ করা হবে। তিনি বলেন, প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের অধীনে ১১০ জন ভেটেরিনারি অফিসার নিয়োগ করা হবে। টি.পি.এস.সি.’র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। স্বাস্থ্য দপ্তরের অধীনে ৫০ জন করে মোট ১০০ জন পুরুষ ও মহিলা এম.পি.ডব্লিউ. নিয়োগ করা হবে।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকভাবে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের পঠনপাঠন শুরু হবে। যদিও মূল আয়ুর্বেদিক কলেজটি উদয়পুরের টেপানিয়াতে স্থাপন করা হবে। তাছাড়া আগরতলার রেন্টার্স কলোনীস্থিত হোমিওপ্যাথিক হাসপাতালেই হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের পড়াশোনা শুরু হবে। উভয় মেডিক্যাল কলেজেই ৬০টি করে আসন থাকবে। তাছাড়াও তিনি বলেন, গতকালের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের অধীনে ৮ জন এম.টি.এস. (গ্রুপ-ডি), বিদ্যুৎ দপ্তরের অধীনে ট্রেডাতে ৭ জন এল.ডি.সি. নিয়োগ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া দিল্লিতে কর্মরত টি.এস.আর. বাহিনীর এইচ.আর.এ. (হাউস রেন্ট অ্যালাউন্স) ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। জনজাতি কল্যাণ দপ্তরের অধীন আবাসিক বিদ্যালয়ের ৩৭,৭৭৩ জন আবাসিকদের প্রাত্যহিক বৃত্তি ৮০ টাকা থেকে বাড়িয়ে ১০০ টাকা করার সিদ্ধান্তও মন্ত্রিসভায় নেওয়া হয়েছে বলে জানান পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

Releated Posts

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

আগরতলায় আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে আঞ্চলিক ডাক আদালত

আগরতলা, ১৫ মে, : ডাক পরিষেবা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির লক্ষ্যে আগামী ৪ জুন আঞ্চলিক পর্যায়ের ‘ডাক আদালত’ অনুষ্ঠিত…

ByByTaniya Chakraborty May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top