News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্মার্ট সিটির প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করতে হবে: মুখ্যমন্ত্রী
Image

স্মার্ট সিটির প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ ফেব্রুয়ারি: ত্রিপুরা ইনস্টিটিউট অফ ট্রান্সফরমেশন-র কনফারেন্স হলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা)মানিক সাহার সভাপতিত্বে আজ আগরতলা স্মার্ট সিটি প্রকল্পগুলি রূপায়ণের বিষয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী বলেন, স্মার্ট সিটির বিভিন্ন প্রকল্পগুলির কাজ চলাকালীন কোন অবস্থাতেই নাগরিকদের চলাচলে যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। সভায় মুখ্যমন্ত্রী আগরতলা পুরনিগম এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের বিষয়ে খোঁজ খবর নেন। তাছাড়া আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন জায়গায় ড্রেন নির্মাণের বিষয়েও বিস্তারিত খোঁজ খবর নেন। বিভিন্ন প্রকল্প রূপায়ণের কাজ নির্ধারিত সময়ে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, প্রতিটি কাজ স্বচ্ছতা বজায় রেখে সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রী আগরতলা শহর এলাকায় বিভিন্ন ওয়াটার এটিএমগুলির অবস্থা সম্পর্কেও খোঁজ খবর নেন এবং এইগুলি সবসময় চালু রাখার জন্য উদ্যোগ নিতে নির্দেশ দেন।

আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের উদ্যোগে এই সভায় নগরোন্নয়ন দপ্তরের সচিব মিলিন্দ রামটেকে স্মার্ট সিটি প্রকল্পে বিভিন্ন কভার ড্রেন নির্মাণ, বাস স্টপ, ইউনিটি মল, স্মার্ট রোড, হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট সহ মোট ৬৬টি প্রকল্পের কাজ সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন। পর্যালোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পুরনিগমের কমিশনার সাজু বাহিদ এ, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনীয়ার সহ পদস্থ আধিকারিকগণ।

Releated Posts

খোয়াইয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস, পতাকা উত্তোলন মন্ত্রী অনিমেষ দেববর্মার

খোয়াই, ১৫ আগস্ট: স্বাধীন ভারতের ৮০তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশের সঙ্গে খোয়াই জেলাতেও যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

যীষ্ণু দেববর্মাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট: মহারাষ্ট্রের রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মাকে জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

ধর্মনগরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

ধর্মনগর, ১৫ আগস্ট: দেশের অন্যান্য স্থানের সঙ্গে তাল মিলিয়ে ধর্মনগরেও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো…

ByByTaniya Chakraborty Aug 15, 2026

মন্ত্রী বিকাশ দেববর্মার সরকারি বাসভবনে মর্যাদায় স্বাধীনতা দিবস পালন

আগরতলা, ১৫ আগস্ট: স্বাধীনতার ৮০তম বর্ষপূর্তিতে দেশজুড়ে যখন জাতীয় পতাকার গর্ব ও দেশাত্মবোধের আবেগ, তখন সেই আবহেরই প্রতিফলন…

ByByTaniya Chakraborty Aug 15, 2026
Scroll to Top