News Flash

  • Home
  • Uncategorized
  • Protests surround the sikhsha Vaban : অনলাইনে ডিএলএড পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ
Image

Protests surround the sikhsha Vaban : অনলাইনে ডিএলএড পরীক্ষা গ্রহণের দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্টেম্বর।। অনলাইনে অবিলম্বে ডিএলএড পরীক্ষা পরীক্ষা গ্রহণের দাবিতে মঙ্গলবার শিক্ষা ভবন ঘেরাও করে প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা আন্দোলনে শামিল হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ডিএলএড পরীক্ষা অনলাইনে গ্রহণ করার জন্য বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছে পরীক্ষার্থীরা। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তাদের দাবি মেনে নেয়নি। গত শুক্রবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উচ্চশিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছিল। অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য সোমবার পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল বিদ্যার্থী পরিষদ।

কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে উচ্চ শিক্ষা দপ্তর অনলাইনে পরীক্ষা গ্রহণের বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা করেনি। তাতে ক্ষুব্দ হয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মঙ্গলবার সকাল থেকে আগরতলায় শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ ও ধরন আন্দোলনে শামিল হয়। ব্যাপক সংখ্যক পরীক্ষার্থী ও প্রতিবাদ বিক্ষোভ ও ধরনা আন্দোলনে শামিল হয়েছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর পক্ষ থেকে উচ্চশিক্ষা দপ্তর কে স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে অবিলম্বে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবে। আন্দোলন মঞ্চ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর নেতৃবৃন্দ জানান অন্যান্য বিভিন্ন পরীক্ষা অনলাইনে গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অথচ ডিএলএডপরীক্ষার্থীদের পরীক্ষা অনলাইনে গ্রহণ করার জন্য কোন চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ঘোষণা করা হয়নি। উচ্চ শিক্ষা দপ্তরের এ ধরনের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। উচ্চ শিক্ষা দপ্তর কে অবিলম্বে পরীক্ষার্থীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অনলাইনে পরীক্ষা গ্রহণের সূচি অবিলম্বে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ উচ্চ শিক্ষা দপ্তরের কাজকর্ম নিয়েও প্রকাশ করেছে। সময়ের মূল্য দিয়ে যথাসময়ে সিদ্ধান্ত ঘোষণা করার দাবিও জানিয়েছে সংগঠন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top