News Flash

  • Home
  • বিনোদন
  • Five crore postcards for Modi : দরিদ্রের সেবক’ মোদীর জন্য পাঁচ কোটি পোস্টকার্ড, ২০ দিনের মেগা ইভেন্ট বিজেপির
Image

Five crore postcards for Modi : দরিদ্রের সেবক’ মোদীর জন্য পাঁচ কোটি পোস্টকার্ড, ২০ দিনের মেগা ইভেন্ট বিজেপির

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (হি.স) : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১ তম জন্মদিন ও ২০ বছর জনসেবা পূর্তির উপলক্ষে দেশজুড়ে সেবা ও সমর্পন অভিযানে ২০ দিনের এক বিশাল কর্মযজ্ঞে সামিল হচ্ছেন। গোটা দেশে বিজেপির সব বুথ অফিস থেকে দলীয় কর্মীরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ৫ কোটি পোস্টকার্ড পাঠাবেন,তার জীবনী নিয়ে একটি ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করা হবে।

বিজেপির সভাপতি জে পি নড্ডা প্রতিটি রাজ্যের দলীয় শাখায় নির্দেশ পাঠিয়েছেন, ২০ দিনের মধ্যে একাধিক রক্তদান শিবির, পরিচ্ছন্নতা অভিযান ও অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করতে হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোদীকে অভিনন্দন জানিয়ে বিজেপি কর্মীরা পাঠাবেন পাঁচ কোটি পোস্টকার্ড। গরিবের জন্য বিনামূল্যে খাদ্যশস্য ও ভ্যাকসিনের ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে টাঙানো হবে বড় বড় হোর্ডিং। দল নির্দেশ দিয়েছে, প্রধানমন্ত্রীর জীবন অবলম্বন করে দেশজুড়ে নানা প্রদর্শনীর আয়োজন করতে হবে। নমো অ্যাপের মাধ্যমেও দেখা যাবে সেই প্রদর্শনী।
বিজেপির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রত্যেক জনপ্রতিনিধিকে রেশন বিতরণ কেন্দ্রে যেতে হবে। সেখান থেকে তাঁরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ভিডিও ক্লিপ তৈরি করবেন।’ আগামী বছরেই বিধানসভা নির্বাচন হবে উত্তরপ্রদেশে। সেখানে বিজেপির যুব শাখার কর্মীরা ৭১ টি জায়গায় গঙ্গা শোধন অনুষ্ঠান করবেন। বিজেপির বিবৃতিতে বলা হয়েছে, দলীয় অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বুদ্ধিজীবী ও বিখ্যাত ব্যক্তিদের আহ্বান জানানো হবে। মোদীর জীবন নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা প্রবন্ধ রচনা করবেন। ২০ দিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে উপহার পাবেন তা সবই নিলামে বিক্রি করা হবে। ওই মেগা ইভেন্ট পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী, ডি পুরন্দেশ্বরী, বিনোদ সোনকর এবং রাজকুমার চাহারকে।

Releated Posts

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026

বাংলা অভিনেতা-রাজনীতিক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ

কলকাতা, ২৫ আগস্ট (আইএএনএস): বাংলা অভিনেতা ও প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ…

ByByNews Desk Aug 25, 2026

‘স্টারডম জীবন নয়, জীবনের একটি অতিরিক্ত অংশ’: জিৎ

মুম্বই, ২২ আগস্ট (আইএএনএস): কয়েক দশকের অভিনয় জীবনে বাংলা সিনেমায় নিজের বিশেষ জায়গা তৈরি করেছেন অভিনেতা জিৎ। তবে…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top