News Flash

  • Home
  • প্রধান খবর
  • Complaints of financial transactions : অঙ্গনওয়াড়ীর চাকুরি নিয়ে হট্টগোল আর্থিক লেনদেনের অভিযোগ, প্রতিবাদে অবরোধ
Image

Complaints of financial transactions : অঙ্গনওয়াড়ীর চাকুরি নিয়ে হট্টগোল আর্থিক লেনদেনের অভিযোগ, প্রতিবাদে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২ সেপ্ঢেম্বর৷৷ অংগনওয়াদীর চাকুরি নিয়ে বাঁধলো হৈ হট্টগোল৷ চাকুরি প্রদান করার বিনিময়ে উঠলো অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগও৷ শেষ পর্য্যন্ত তা গড়ায় রাস্তা অবরোধের পর্য্যায়ে৷যদিও ঘন্টা দুয়েক অবরোধ চলার পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে তা প্রত্যাহৃত হয় বলে জানা গেছে৷তবে অংগনওয়াদীর চাকুরিকান্ড নিয়ে এলাকায় রীতিমতো ধুন্ধুমার চলছে বলে খবর৷ঘটনা চাম্পাহাওর থানাধীন পশ্চিম লক্ষীছড়া এ ডি সি ভিলেজের দখলসিং বাড়ী৷ জানা যায় পশ্চিম করাংগিছড়া ভিলেজের কচুবাড়ী অংগনওয়াদী কেন্দ্রের কর্মী নমিতা দেববর্মার মৃত্যুতে সেখানে নতুন কর্মী নিয়োগ করার জন্য সম্প্রতি সমাজ শিক্ষা দপ্তর ইচ্ছুক প্রার্থীদের ইন্টারভিউ নেয়৷ মংগলবার আশারামবাড়ী ভিলেজের তুলসীরামবাড়ীর জনৈকা দীপ্তিকন্যা দেববর্মার নামে ঐ চাকুরির অফার আসে৷বুধবার তিনি যথারীতি তুলাশিখর আই সি ডি এস ব্লক প্রজেক্ট অফিসে কাজে যোগও দেন৷

বৃহস্পতিবার সকালে দীপ্তিকন্যা দেববর্মা তার কর্মসল কচুবাড়ী অংগনওয়াদী কেন্দ্রে গেলে ইন্টারভিউতে অংশ নেওয়া সানীয় মহিলাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়৷ উত্তেজনা দেখা দেয় এলাকাবাসীদের মধ্যে এদের বক্তব্য হলো, অংগনওয়াদী কেন্দ্রটি হলো পশ্চিম করাংগিছড়া ভিলেজে৷ কিন্তু সেখানকার চাকুরি প্রার্থীদের বনিত করে চাকুরির অফার দেওয়া হলো আশারামবাড়ী ভিলেজের একজনকে৷ এটা মানা যাবেনা৷ এই অফার বাতিল করতে হবে৷তারা এই চাকুরি প্রদান নিয়ে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও আনেন৷সানীয় গ্রামবাসীদের উত্তেজিত আচরণে ভয় পেয়ে দীপ্তিকন্যা দেববর্মা এদিন অংগনওয়াদী কেন্দ্রে প্রবেশ না করেই ফিরে আসেন৷ ক্ষুব্ধ মহিলারা এরপর বেলা এগারোটা নাগাদ চলে আসেন৷সেখানে তারা খোয়াই— আশারামবাড়ী সড়কে রাস্তা অবরোধে বসে পড়েন৷তারা দাবী তুলেন, অফার বাতিল করে পশ্চিম করাংগিছড়া ভিলেজের থেকে লোক নিয়োগ করতে হবে৷ যদিও ঘন্টা দুয়েক পরে বেলা একটা নাগাদ পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে রাস্তা অবরোধ প্রত্যাহৃত হয়৷ তাদের দাবিদাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের গোচরে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা রাস্তা অবরোধ আপাতত: প্রত্যাহার করাতে পারলেও অংগনওয়াদী কেন্দ্রের চাকুরিকান্ড নিয়ে পশ্চিম করাংগিছড়া ভিলেজের এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে৷এ নিয়ে আরো ধুন্ধুমার কাণ্ড ঘটে যাওয়ার আশংকা রয়েছে বলে খবর৷

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top