News Flash

  • Home
  • Uncategorized
  • আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে বিরাটকে টপকে গেলেন রোহিত, ছয়বছর পর শীর্ষে রুট
Image

আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে বিরাটকে টপকে গেলেন রোহিত, ছয়বছর পর শীর্ষে রুট

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স) : ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে দুরন্ত ফর্মে রয়েছেন জো রুট। ইতিমধ্যেই তিনটি টেস্টে তিনটি শতরান সহ ৫০৭ রান করে ফেলেছেন ইংল্যান্ড অধিনায়ক। সদ্য প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে। দীর্ঘ ছবছর পর শীর্ষস্থান দখল করেছেন রুট। অন্যদিকে আরও একধাপ পিছিয়ে ছয় নম্বরে নেমে গেলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট। তাকে টপকে পাঁচে সতীর্থ রোহিত শর্মা।

২০১৫ সালের ডিসেম্বরে শেষবার আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থান পেয়েছিলেন জো রুট। ইংল্যান্ড অধিনায়ক পাঁচ নম্বরে থেকে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুরু করেছিলেন। তিনটি টেস্টে ১২৬.৭ গড়ে ৫০৭ রান করে রুট পিছনে ফেলেছেন বিরাট কোহলি, মার্নাস লাবুশানে, স্টিভ স্মিথ ও কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসকে।লিডস টেস্টের আগেই দুই নম্বরে উঠে এসেছিলেন।

আইসিসি টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিয়েছেন বুমরাহ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে দলে জায়গা না পাওয়া অশ্বিন আছেন দুই নম্বরে। অলরাউন্ডার তালিকায়ও চার নম্বরে তিনি। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে সফল জেমস অ্যান্ডারসন বোলারদের র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top