News Flash

  • Home
  • দিনের খবর
  • কারবি আংলঙে পুলিশের হাতে বাজেয়াপ্ত প্রায় চার কোটি টাকার হেরোইন, ধৃত মণিপুরের দুই বাসিন্দা
Image

কারবি আংলঙে পুলিশের হাতে বাজেয়াপ্ত প্রায় চার কোটি টাকার হেরোইন, ধৃত মণিপুরের দুই বাসিন্দা

বোকাজান (অসম), ১ সেপ্টেম্বর (হি.স.) : অসমে অব্যাহত নেশা-বিরোধী অভিযান। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ ও বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত করা হচ্ছে কোটি কোটি টাকার মাদকদ্রব্য। এমনই এক ঘটনা গতকাল গভীর রাতে সংঘটিত হয়েছে কারবি আংলং জেলার অন্তর্গত অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী লাহরিজান পুলিশ ওয়াচপোস্টে।


আজ বুধবার কারবি আংলং জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী লাহরিজান পুলিশ ওয়াচপোস্টে গতকাল গভীর রাতে নিয়মিত তালাশি চালিয়ে প্ৰায় ৬৫০ গ্ৰাম ড্ৰাগস হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্তকৃত হেরোইনের আন্তর্জাতিক বাজারমূল্য কমপক্ষে চার কোটি টাকা, জানা গেছে পুলিশ সূত্রে।


এমএন ০১ এস ১৬৮০ নম্বরের একটি বলেরো গাড়িতে করে ড্রাগসগুলি মণিপুর থেকে গুয়াহাটি নিয়ে সেখানে কোনও অজ্ঞাত ব্যক্তির হাতে হস্তান্তর করার কথা ছিল। গাড়ির গতিরোধ করে তার বিভিন্ন গোপন স্থান যেমন, সিটের নীচে, রিয়ার লাইট কভারের ভিতরে রিফ্লেক্টর বক্সে তালাশি চালিয়ে হেরোইনের বহু প্যাকেট বাজেয়াপ্ত করেছে টহলদারী পুলিশের দল। এর সঙ্গে আটক করা হয়েছে মণিপুরের দুই ব্যক্তিকে যথাক্ৰমে নাগামচেপ হাউকিপ এবং লেতখলালকে।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top