News Flash

  • Home
  • Uncategorized
  • শয়নকক্ষে নৃশংস খুন কিশোরী, প্রেশারকুকার ও নোড়াপাথরের আঘাতে মৃত্যু, ধারণা গুয়াহাটি পুলিশের

শয়নকক্ষে নৃশংস খুন কিশোরী, প্রেশারকুকার ও নোড়াপাথরের আঘাতে মৃত্যু, ধারণা গুয়াহাটি পুলিশের

গুয়াহাটি, ১ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির লতাশিল থানার অন্তর্গত উজানবাজার এলাকায় নিজের ভাড়া বাড়ির শয়নকক্ষে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর হাতে নৃশংসভাবে খুন হয়েছে এক কিশোরী। নিহত বছর ১৪-এর কিশোরীর নাম ডিম্পল কুমাপতি। সে গুয়াহাটি ক্লাব রোডে অবস্থিত স্কুল অ্যাঞ্জেলস অব গডস-এর অষ্টম শ্ৰেণির ছাত্ৰী ছিল। ঘটনা আজ বুধবার সকাল দশটার পর সংঘটিত হয়েছে। আততায়ীর সন্ধানে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

লতাশিল থানার তদন্তকারী পুলিশ অফিসার জানান, প্রথামিক তদন্তে তাঁদের ধারণা, মেয়েটিকে প্ৰেশারকুকার এবং শিলনোড়ার নোড়া দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করা হয়েছে। লোমহর্ষক হত্যাকাণ্ডটি যখন ঘটেছে, তখন ডিম্পলের মা ও বাবা ঘরে ছিলেন না। অফিসার জানান, গত প্রায় ১০ বছর থেকে বাবা ও মায়ের সঙ্গে উজানবাজারের এই ভাড়া বাড়িতে থাকত ডিম্পল। অন্যদিনের মতো আজ সকালে মা ও বাবা তাঁদের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তার শয়নকক্ষে ঢুকে খুন করেছে ডিম্পলকে। তিনি জানান, মেয়েটি তখন অনলাইনে স্কুলের ক্লাস করছিল।

বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ ঘটনার খবর পেয়ে পুলিশের দল নিয়ে তিনি তাদের বাড়ি গিয়ে রক্তাক্ত অবস্থায় ডিম্পলকে উদ্ধার করেছেন। পুলিশের ধারণা, মেয়েটির সঙ্গে কিছুক্ষণ ধস্তাধস্তি হয়েছে আততায়ীর। ঘরে স্টিলের আলমিরা খুলে তছনছ করা হয়েছে। অন্যান্য আসবাবপত্রও ছিল এলোমেলো। ঘর থেকে একটি রক্ত-মাখা প্রেশারকুকার এবং একটি নোড়াপাথর উদ্ধার করেছে পুলিশ। বিছানায় শয্যাশায়ী মৃত মেয়েটির মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল, তাঁরা গিয়ে এই দৃশ্য দেখেছেন, বলেন তদন্তকারী পুলিশ অফিসার।

তিনি বলেন, ডিম্পলের মৃতদেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসাপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে কীভাবে তার মৃত্যু হয়েছে তা স্পষ্ট হবে। তবে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল কিনা, তা এখনই বলতে পারছন না অফিসার। আততায়ীকে শনাক্ত করে তাকে পাকড়াও করা এখন পুলিশের প্রথম কাজ, বলেন পুলিশ অফিসার।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top