News Flash

  • Home
  • দেশ
  • আচমকাই দিল্লিতে আবহাওয়ায় পরিবর্তন; মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২৩
Image

আচমকাই দিল্লিতে আবহাওয়ায় পরিবর্তন; মৃত্যু দু’জনের, আহত কমপক্ষে ২৩

নয়াদিল্লি, ১১ মে (হি.স.): আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে ঝড়-সম্পর্কিত ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে দিল্লি এবং ২৩ জন আহত হয়েছেন। দিল্লির নানা অংশে হাওয়ার বেগে গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে শুক্রবার রাত থেকেই আবহাওয়া বদলে যায়, এরপর শনিবার সকালেও জাতীয় রাজধানীতে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে। দিল্লির কিছু এলাকায় হালকা বৃষ্টিও হয়েছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, গাছ উপরে পড়ার বিষয়ে ১৫২টি ফোন পেয়েছে পুলিশ, বহুতলে ক্ষয়ক্ষতি সম্পর্কিত ৫৫টি ফোন আসে এবং বিদ্যুত বিভ্রাটের সঙ্গে সম্পর্কিত ২০২টি ফোন পায় দিল্লি পুলিশ। দিল্লিতে গাছ ভেঙে পড়ার ঘটনায় দু’জনের মৃত্যু ও ৬ জন আহত হয়েছেন। বহুতলে ক্ষয়ক্ষতির ঘটনায় ১৭ জন আহত হয়েছেন।

Releated Posts

ক্যাপ্টেন স্মিত ভারতের গৌরব, তাঁর জন্য গোটা বিশ্ব গর্বিত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার যে সাহস ও উপস্থিত…

ByByNews Desk Oct 1, 2026

পীযূষ গোয়াল ও মার্কিন বাণিজ্য প্রতিনিধির বৈঠক, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় দ্রুত একটি অন্তর্বর্তী চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন বাণিজ্য…

ByByNews Desk Oct 1, 2026

ঐতিহ্যগত বাণিজ্য সম্পর্ক ছাড়িয়ে উচ্চমূল্যের ক্ষেত্রে এগোচ্ছে ভারত-আমেরিকা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার অর্থনৈতিক সম্পর্ক এখন আর শুধু ঐতিহ্যগত বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। বিনিয়োগ,…

ByByNews Desk Sep 30, 2026

ব্যালট পেপারে ভোট, প্রাক-এসআইআর ভোটার তালিকা ব্যবহারের দাবি-সহ ৬ দফা দাবি ভারত ব্লকের

নয়াদিল্লি, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও এসআইআর নিয়ে উদ্বেগ প্রকাশ করে ছয় দফা দাবি সামনে আনল…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top