News Flash

Image

খাদ্যে বিষক্ৰিয়া, বোকাখাতে অসুস্থ শিশু সহ পাঁচ মহিলা

গোলাঘাট (অসম), ১১ মে (হি.স.) : গোলাঘাট জেলার অন্তর্গত বোকাখাতে খাদ্যে বিষক্রিয়ার ফলে শিশু সহ পাঁচ মহিলা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

প্ৰাপ্ত খবরে প্রকাশ, গতকাল শুক্রবার বোকাখাত পুর এলাকার ১ নম্বর ওয়াৰ্ডের এক বিয়ে বাড়িতে রিসিপশনের খাদ্য খেয়ে বিষক্ৰিয়ায় আক্রান্ত হয়েছেন শিশু সহ পাঁচ মহিলা৷ অসুস্থদের বোকাখাতের শহিদ কমলা মিরি মহকুমা অসামরিক হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে৷

রোগীরা পেটে ব্যথা, সঙ্গে ডায়ারিয়া সদৃশ উপসর্গ এবং ঘন ঘন বমি হচ্ছিল। উপায়ন্ত হয়ে তাদের সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷

এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন রোগীরা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে বাড়ির খাদ্য খেয়ে আরও কয়েকজন পেট সংক্রান্ত রোগে আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলেই নিজের নিজের বাড়িতে চিকিৎসা করিয়ে সুস্থ হওয়ার চেষ্টা করছেন৷

Releated Posts

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top