News Flash

  • Home
  • দেশ
  • উন্নয়ন ও ঐতিহ্যের মন্ত্র নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি : প্রধানমন্ত্রী
Image

উন্নয়ন ও ঐতিহ্যের মন্ত্র নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি : প্রধানমন্ত্রী

কন্ধমাল, ১১ মে (হি.স.): উন্নয়ন ও ঐতিহ্যের মন্ত্র নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বিজেপি। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ওডিশার কন্ধমালে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিজেপি সরকারের অধীনেই দেশের ৫০০ বছরের প্রতীক্ষা শেষ হয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “কংগ্রেসের দুর্বল মানসিকতার কারণেই জম্মু ও কাশ্মীরের মানুষ কয়েক দশক ধরে সংগ্রাম করেছে। ভারত কখনই ভুলতে পারবে না, যখন দেশে প্রায়ই সন্ত্রাসী হামলা হত এবং কংগ্রেস নেতারা সন্ত্রাসবাদীদের সঙ্গে বসে থাকতেন। ২৬/১১ হামলার পর, কংগ্রেস নিজেদের ভোটব্যাঙ্ক বিপর্যস্ত হওয়ার ভয়ে হামলার বিষয়ে কোনও তদন্ত করেনি।”

জনসভায় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “বিকশিত ভারতের জন্য, বিকশিত ওডিশার জন্য আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। আপনাদের একটি ভোট এখানে ডাবল ইঞ্জিনের সরকার আনতে পারে। পদ্ম বোতাম টিপুন এবং আমাদের প্রার্থীকে জিততে সাহায্য করুন!” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমি একটি দরিদ্র পরিবার থেকে এসেছি, তাই আমি আপনাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল। আমি আপনাদের জীবনযাত্রার উন্নতির জন্য দিন-রাত নিরলসভাবে কাজ করি। আমি ২৫ কোটি মানুষকে দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছি। যতক্ষণ না সব দরিদ্রের উন্নতি হবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না।”

Releated Posts

জাপান থেকে নেতাজির দেহাবশেষ দেশে ফেরাতে আবেদনে কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর দেহাবশেষ জাপান থেকে ভারতে ফিরিয়ে আনার নির্দেশ চেয়ে দায়ের…

ByByNews Desk Aug 11, 2026

কংগ্রেসের গণতন্ত্রও ‘বাছাই করা’: ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপ নিয়ে ধমেন্দ্র প্রধান

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের উপর পুলিশি পদক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন কেন্দ্রীয়…

ByByNews Desk Aug 11, 2026

বিহারে মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক-কর্মীদের বকেয়া বেতন নিয়ে সরব তেজস্বী, বদলি নীতি নিয়েও প্রশ্ন

পাটনা, ১১ আগস্ট (আইএএনএস): বিহারের সাহায্যপ্রাপ্ত মাদ্রাসা ও সংস্কৃত স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের বকেয়া বেতন অবিলম্বে মিটিয়ে…

ByByNews Desk Aug 11, 2026

‘ইতিহাস ড. মনমোহন সিংকে সদয়ভাবেই মনে রাখবে, তিনি ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রী’: সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে ইতিহাস ‘নিঃসন্দেহে সদয়ভাবেই’ মনে রাখবে এবং তিনি ছিলেন শান্ত,…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top