News Flash

  • Home
  • খেলা
  • Gaza nurserie destroyed : বিশালগড়ে প্রচুর পরিমাণ গাজা নার্সারি ধ্বংস করল পুলিশ
Image

Gaza nurserie destroyed : বিশালগড়ে প্রচুর পরিমাণ গাজা নার্সারি ধ্বংস করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ জুলাই।। বিশালগড় থানার পুলিশ বিশালগড়ের বংশিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ গাজা নার্সারি ক্ষেত ধ্বংস করে দিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে রাজ্যের বিভিন্ন স্থানে ব্যাপক হারে গাঁজা চাষ হচ্ছে। রাজ্যে উৎপাদিত গাজা দেশের বিভিন্ন রাজ্যে এবং বহির রাজ্যে পাচার হচ্ছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিলেও মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতিকে চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা প্রতিনিয়ত গাঁজার চাষ চালিয়ে যাচ্ছে এবং গাঁজা পাচার অব্যাহত রেখেছে। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্নে মাঝে মধ্যে কোন কোন স্থানে অভিযান চালিয়ে গাঁজা চাষ ধ্বংস করে দিচ্ছে আবার কোথাও গাঁজা আটক করে নিজেদের কৃতিত্বের পরিচয় দেওয়ার চেষ্টা করছে।


এ ধরনের এটাকে অভিযান চালিয়েছে পুলিশ বিশালগড় থানা এলাকার বংশিবাড়িতে। পুলিশ জানিয়েছে শনিবার গোপন খবরের ভিত্তিতে বিশালগড় বংশিবাড়ি এরিয়াতে গাজা নার্সারি ক্ষেত ধ্বংস করতে সক্ষম হয়েছে পুলিশ। এই সফল অভিযানের নেতৃত্বে ছিলেন বিশালগড়ের এসডিপিও তাপস কান্তি সহ বিশালগড় থানার ওসি দেবাশীষ সাহা। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে পুলিশের আধিকারিকরা জানিয়েছেন। তারা জানান গাজার নার্সারি ধ্বংস করা সম্ভব হলেও গাঁজা চাষের সঙ্গে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top