News Flash

  • Home
  • বিদেশ
  • accident: অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই
Image

accident: অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৫ জুলাই৷৷ আবারো অটো ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক৷ ঘটনা বিশালগড় নিচের বাজার এলাকায়৷ জানা যায় রং মিয়া ও জয়দুল হোসেন নামে দুই যুবক বাইকে করে বিশালগড় থেকে কামথানা নিজের বাড়িতে যাওয়ার সময় বিশালগড় নিজের বাজার এলাকায় অপর দিক থেকে আসা একটি অটোর সংগে মুখোমুখি সংঘর্ষ হয়৷


এতে আহত হয় বাইকের চালক রং মিয়া এবং পেছনে থাকা বাইক আরোহী জয়দুল হোসেন৷ প্রত্যক্ষদর্শীরা সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে দফতরের কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷বিশালগড় এর বিভিন্ন এলাকায় যান সন্ত্রাস নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ এক্ষেত্রে বিশালগড়ের ট্রাফিক ব্যবস্থার ভূমিকা নিয়েও প্রশ্ণ উঠছে৷ অভিযোগ বিশালগড় চৌমনীতে দুজন ট্রাফিক কর্মী ছাড়া সারা বিশালগড় আর কোথাও কোন ট্রাফিক কর্মীর দেখা মিলে না৷ সচেতন মহলের দাবি ট্রাফিক ব্যবস্থার উন্নতি না ঘটলে এই ধরনের দুর্ঘটনা কোন ভাবেই রুখা সম্ভব না৷

Releated Posts

ব্রাসেলসে স্টার্টআপ, উদ্ভাবন, সংযোগ ও গ্রিন শিপিংয়ে সহযোগিতা নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে স্টার্টআপ, গবেষণা, উদ্ভাবন, সংযোগ ব্যবস্থা এবং পরিবেশবান্ধব নৌপরিবহণে (গ্রিন শিপিং)…

ByByNews Desk Jul 15, 2026

বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর ও সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাসে জোর, ভারত-বেলজিয়াম কৌশলগত সংলাপ

ব্রাসেলস, ১৫ জুলাই (আইএএনএস): ভারত ও বেলজিয়ামের মধ্যে বন্দর, সামুদ্রিক সহযোগিতা, সেমিকন্ডাক্টর এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলার ঝুঁকি হ্রাস…

ByByNews Desk Jul 15, 2026

হরমুজ প্রণালীতে ২০% টোলের প্রস্তাব থেকে সরে এলেন ট্রাম্প

ওয়াশিংটন, ১৪ জুলাই : হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের পণ্যের ওপর ২০ শতাংশ টোল আরোপের প্রস্তাব থেকে সরে…

ByBySandeep Biswas Jul 14, 2026

তিনি বিশ্বের সেরা আইনজীবীদের নিয়ে আসুন: শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে স্বাগত জানাল বাংলাদেশ

ঢাকা, ১৪ জুলাই : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্রধান…

ByBySandeep Biswas Jul 14, 2026
Scroll to Top