News Flash

Image

দূর্ঘটনায় আহত দুই বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২১ মে৷৷ আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানা এলাকার হাওয়াই বাড়িতে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতরভাবে আহত হয়েছে৷দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন হাওয়াই বাড়ি থাংলাই বাজার এলাকায়৷ জাতীয় সড়কে হয় এই দুর্ঘটনা৷

আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ অবস্থা সঙ্কটজনক হওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকাল প্রায় ৪ টা ৩০ মিনিট নাগাদ প্রহ্লাদ পৌদ্দার (৩২) বন্ধন ব্যাংকের কর্মী বাইক নিয়ে আগরতলার দিকে যাচ্ছিল৷ অপর দিকে হওয়াই বাড়ি এলাকার বিমল রুপিনি (৩৫)বাইক নিয়ে তেলিয়ামুড়ার উদ্যেশ্যে যাচ্ছিল৷ হাওয়াইবাড়ি এলাকায় আসতেই দুিিট বাইক এর মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ তাতে অভয় বাইকের চালক আহত হয়৷আহত দুই যুবকের চিকিৎসা চলছে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে৷

Releated Posts

অয়েল পাম চাষ সম্প্রসারণে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে: রতন লাল নাথ

আগরতলা, ২২ মে: ত্রিপুরায় অয়েল পাম চাষের অগ্রগতি ও ভবিষ্যৎ সম্প্রসারণ নিয়ে আজ কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByNews Desk May 22, 2026

দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

আগরতলা, ২২ মে :- আজ দুপুর আনুমানিক ১টা নাগাদ বিলোনীয়া-জোলাইবাড়ী সড়কের বনবিহার এলাকায় একটি মালবাহী টিপার গাড়ি ও…

ByByTaniya Chakraborty May 22, 2026

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত

আগরতলা, ২২ মে : ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স ২০২৬ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান…

ByByTaniya Chakraborty May 22, 2026

ত্রিপুরার রেল যাত্রীদের জন্য সুখবর, নিয়মিত হলো আগরতলা–রাণী কমলাপতি ট্রেন

আগরতলা, ২২ মে : ত্রিপুরার রেল যাত্রীদের জন্য বড় সুখবর। সাংসদ বিপ্লব কুমার দেব-এর আবেদনে সাড়া দিয়ে আগরতলা–রাণী…

ByByTaniya Chakraborty May 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top