News Flash

Posts of - 2018

স্পেনের মাটিতে বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু এফসি

বার্সেলোনা, ১৫ আগস্ট (হি.স.) : স্পেনের মাটিতে মরশুমের প্রস্তুতিতে বার্সেলোনা বি দলের কাছে  হারল বেঙ্গালুরু এফসি৷  ০-৩ ব্যবধানে বার্সার কাছে হারলেও স্প্যানিশ ফুটবল সমর্থকদের হৃদয়জিতল ভারতীয় এই ক্লাব৷ প্রীতি ম্যাচের শেষে ভারতীয় গোলরক্ষক গুরপ্রীত সাধুকে ঘিড়ে ছোটদের ভিড় ছিল চোখে পড়ার মতে৷ স্প্যানিশ এক খুদে ভক্তকে নিজের জার্সি উপহার দেন গুরপ্রীত৷ সেইজার্সি নিয়ে খুদেদের মধ্য প্রায় লড়াই বাধার জোগাড়৷ পরে গুরপ্রীতের জার্সি নিয়ে ছুট দেয় এক খুদে ভক্ত৷ বার্সা বি দলের বিরুদ্ধে প্রথমার্ধে গোল বাঁচাতে পারলেও দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে পিছিয়ে পড়ে বেঙ্গালুরু এফসি৷ ৫৫ মিনিটে বার্সা বি দলের হয়ে ডেডলক খোলে মঞ্চু৷ সাত মিনিটের ব্যবধানে আরওএকটি গোল চাপিয়ে দেয় বার্সার রিসার্ভ দল৷ ৬২ মিনিটে কার্লোস পেরেজের গোলে স্কোরলাইন ২-০ করে কাতালান ক্লাব৷ ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পেরেজ৷ প্রাক মরশুম প্রস্তুতিতেদুবাইয়ের দল সাবাব আল আহলি দুবাই এফসি, স্পেনের দল অ্যাটলেটিকো সাগুন্টিনো, ভিয়ারিয়াল বি ও বার্সেলোনা বি দলের কাছে হারল বেঙ্গালুরু৷ চার ম্যাচে এগারোটি গোল হজম করেছেভারতের অন্যতম সেরা এই ক্লাব৷ বৃহস্পতিবার দেশে ফিরছে বেঙ্গালুরু৷ আগামী ২২ অগস্ট কান্তারাভা স্টেডিয়ামে এএফসি কাপের ইন্টার জোন সেমিফাইনালের ম্যাচে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে সুনীলরা৷

ByByadmin Aug 15, 2018

উদয়পুরে জগন্নাথ দীঘিতে নৌকাবাইচ অনুষ্ঠিত রাজ্যের প্রতিটি জাতিগোষ্ঠীর কৃষ্টি সংসৃকতিকে বিকশিত করাই আমাদের লক্ষ্য ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ উদয়পুরের জগন্নাথ দীঘিতে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ…

ByByadmin Aug 15, 2018

সারা রাজ্যে সুকান্ত জন্মজয়ন্তী পালিত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সুকান্ত ভট্টাচার্যের কণ্ঠ আমাদের অনুপ্রাণিত করে ঃ শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট৷৷ যথাযোগ্য মর্যাদায় আজ রাজ্যে উদযাপিত হয়েছে সুকান্ত জন্মজয়ন্তী৷ বিদ্যালয় শিক্ষা দপ্তরেরর উদ্যোগে রাজ্যভিত্তিক…

ByByadmin Aug 15, 2018

হোটেলে উদ্ধার ব্রাউন সুগার, ধৃত এক, তদন্তে হরিয়ানা যাবে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ আগষ্ট৷৷ আবারও মাদক-বিরোধী অভিযানে বিশেষ সাফল্য পেল রাজধানী পুলিশ৷ সোমবার গভীর রাতের অভিযানের পর…

ByByadmin Aug 15, 2018
Image Not Found

রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, তথ্য ও খরচের হিসেব দিতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): রাফাল চুক্তি নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার| ৱুধবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, রাফাল চুক্তির কৌশলগত…

ByByadmin Oct 31, 2018

হাসিমপুরা গণহত্যা মামলা : ১৬ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): হাসিমপুরা গণহত্যা (১৯৮৭) মামলায় জড়িত থাকার অপরাধে নিম্ন আদালতে ছাড় পাওয়া ১৬ জন প্রাদেশিক আর্মড…

ByByadmin Oct 31, 2018
Scroll to Top