News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতি ভবনের কর্মচারী আবাস থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য
Image

রাষ্ট্রপতি ভবনের কর্মচারী আবাস থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য

নয়াদিল্লি, ৮ জুন (হি.স.): রাষ্ট্রপতি ভবনের কর্মচারী আবাস থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা দেহ| মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| তিনি রাষ্ট্রপতি ভবনের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন বলে জানা গিয়েছে| পুলিশ সূত্রের খবর, রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে কাজ করতেন চতুর্থ শ্রেণির কর্মচারী ওই ব্যক্তি| বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন| বৃহস্পতিবার তাঁর ঘর থেকে দুর্গন্ধ বেরোতে থাকে| এরপরই পুলিশে খবর দেওয়া হয়| পুলিশ এসে ঘরের ভিতরে ঢুকে পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে|
কি ভাবে মৃত্যু হল ওই ব্যক্তির, তা খতিয়ে দেখা হচ্ছে| দেহে পচন ধরে যাওয়ায়, তদন্তকারীদের অনুমান অন্তত দু’-তিন দিন আগে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে| মৃতের পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top