News Flash

  • Home
  • Uncategorized
  • হাসিমপুরা গণহত্যা মামলা : ১৬ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড
Image

হাসিমপুরা গণহত্যা মামলা : ১৬ জন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): হাসিমপুরা গণহত্যা (১৯৮৭) মামলায় জড়িত থাকার অপরাধে নিম্ন আদালতে ছাড় পাওয়া ১৬ জন প্রাদেশিক আর্মড কনস্টেবলুলারি (পিএসি) কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল দিল্লি হাইকোর্ট| বুধবার দিল্লি হাইকোর্ট জানিয়েছে, এটি সশস্ত্র বাহিনীর পরিকল্পিত খুন| সংখ্যালঘু মানুষদের মারা হয়েছে| তাঁদের পরিবারকে ৩১ বছর সুবিচারের অপেক্ষা করতে হয়েছে| এরপরই ১৬ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে দিল্লি হাইকোর্ট|

উল্লেখ্য, মীরাটে ১৯৮৭ সালে হিন্দু-মুসলিম দাঙ্গার সময় ৪২ জন মুসলিমকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে এই পুলিশ কর্মীরা| হাসিমপুরা গণহত্যা মামলা প্রসঙ্গে বিজেপি নেতা সুব্রাহ্মাণিয়াম স্বামী বলেছেন, ‘গণহত্যার আগে ও পরে সেখানে ছিলেন পি চিদম্বরম, তাই তাঁকে প্রশ্ন করা উচিত| এখন অপরাধীরা দোষীসাব্যস্ত হল, এখন একমাত্র যাওয়ার জায়গা হল সুপ্রিম কোর্ট| আমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব|’

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top