News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং ব্যর্থতায় লরি চালক মিহির দেবনাথের মৃত্যু হয়েছে : সিআইটিইউ
Image

বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং ব্যর্থতায় লরি চালক মিহির দেবনাথের মৃত্যু হয়েছে : সিআইটিইউ

আগরতলা, ৭ আগস্ট: বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং ব্যর্থতায় লরি চালক মিহির দেবনাথের মৃত্যু হয়েছে। এমনটাই অভিযোগ তুলে জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিআইটিইউ। পাশাপাশি, সংগঠনের তরফ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

এদিন মানিক দে বলেন, তেলিয়ামুড়া চাকমাঘাটে দশদা কাঞ্চনপুর এলাকার লরিচালক মিহির লাল দেবনাথের সিমেন্ট বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাগ্রস্থ হয়। দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা জীবনের অন্তিম লগ্নে দাঁড়িয়ে লড়াই করে জীবন যুদ্ধে হেরে গিয়ে মৃত্যু হয় তার। এই ঘটনায় প্রশাসনিক ব্যর্থতার নগ্নচিত্র ফুটে উঠেছে সম্পূর্ণভাবে। বিজেপি পরিচালিত প্রশাসনের চূড়ান্ত গাফিলতি এবং ব্যর্থতায় লরি চালকের মৃত্যু হয়েছে।

এদিন তিনি আরও বলেন, কোটি কোটি টাকা খরচ করে দূর্যোগ মোকাবিলা দফতেরর বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। কিছুদিন পর পর রাজ্যের বিভিন্ন জেলায় মহড়া অনুষ্ঠিত হয়। কিন্তু একজন লরি চালককে উদ্ধার করতে পারে নি। তাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। তাই আজ
জেলাশাসকের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিআইটিইউ।তাদের দাবি, লরির চালক মিহির লাল দেবনাথের মৃত্যুর ঘটনার সুষ্ঠ তদন্ত করা হোক।

Releated Posts

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026

জনগণের সমস্যার কথা শুনে দ্রুত সমাধানের ব্যবস্থা করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: জনস্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত বিষয়গুলিতে প্রশাসনকে আরও সক্রিয়, সংবেদনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন…

ByByReshmi Debnath Sep 15, 2026

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top