News Flash

Image

ভয়াবহ যান দূর্ঘটনায় গুরুতর আহত এক

আগরতলা, ৭ আগস্ট: ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক। গতকাল গভীর রাতে হাঁপানিয়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় ওই দূর্ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আহত ব্যক্তির পরিচয় জানা যায় নি।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে হাঁপানিয়া সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক যুবক। রাস্তার মাঝখানে ডিভাইডারে সঙ্গে বাইক নিয়ে সজোরে ধাক্কা লাগে। তাতে বাইক নিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায় ওই যুবক। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা আমতলী থানার পুলিশকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক।

Releated Posts

ট্রাম্পের দাবি: ইরান চুক্তির ফলে হরমুজ প্রণালী হবে ‘চিরস্থায়ীভাবে টোলমুক্ত’

ওয়াশিংটন, ১৫ জুন (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেছেন, তাঁর প্রশাসন ও ইরান-এর মধ্যে হওয়া চুক্তির…

ByBySandeep Biswas Jun 15, 2026

প্রধানমন্ত্রী পরিকল্পনা নিয়েছেন সারা দেশে ৩ কোটি লাখপতি দিদি তৈরী করবেন :অর্থমন্ত্রী

আগরতলা, ১৫ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা। তিনি সবকা সাথ, সবকা…

ByByNews Desk Jun 15, 2026

কৃষিপণ্য উৎপাদনে ভারত বিশ্বের শীর্ষে, কৃষকদের আয়ও বেড়েছে: কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৫ জুনঃ ধান, আম, মশলা-সহ একাধিক কৃষিপণ্যের উৎপাদনে ভারত আজ বিশ্বের শীর্ষস্থান অধিকার করেছে। একই সঙ্গে কৃষকদের…

ByByNews Desk Jun 15, 2026

বর্ষার মরশুমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কারের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ জুন : রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পর্যালোচনার উদ্দেশ্যে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top