News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু শিক্ষিকার, পলাতক বাইক ও ইরিক্সার চালক
Image

ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু শিক্ষিকার, পলাতক বাইক ও ইরিক্সার চালক

আগরতলা, ৭ আগস্ট: বাইক ও ইরিক্সার সংঘর্ষে এক ভয়াবহ যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মহিলার। আজ সকাল প্রায় এগারোটা নাগাদ ধলাবিল সিএমও অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। মৃত মহিলার নাম আরতী দাস (৫৯), বাড়ি খোয়াই মহাদেবটিলা এলাকায়। জানা গেছে, তিনি পেশায় একজন শিক্ষিকা, প্রতিদিনকার মতো নিজের কাজে যাচ্ছিলেন ওই মহিলা।

ঘটনার বিবরণে পুলিশ আধিকারিক জানিয়েছেন, আজ সকাল প্রায় এগারোটা নাগাদ একটি খবর আসে খোয়াই ধলাবিল সিএমও অফিস সংলগ্ন এলাকায় একটি যান দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে এক মহিলাকে উদ্ধার করেছেন তারা। খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার। ঘটনায় বাইক এবং ইরিক্সা চালক দুজনেই পলাতক। পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছেন। অবিলম্বে চালকদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top