News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে এককালিন ছাড় পাচ্ছে রাজ্য
Image

শিক্ষক নিয়োগে এককালিন ছাড় পাচ্ছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জুন৷৷ শিক্ষক নিয়োগে বড় স্বস্তি পেতে চলেছে রাজ্য সরকার৷ কেন্দ্রীয় সরকার রাজ্যকে শিক্ষক নিয়োগে এককালীন ছাড় দিতে চলেছে৷ এক্ষেত্রে প্রশাসনিক যোগ্যতায় ছাড় মিলতে পারে বলে সূত্র অনুসারে জানা গেছে৷ এই বিষয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, শিক্ষক নিয়োগে এককালীন ছাড়ের যথেষ্ট  সম্ভাবনা রয়েছে৷ রাজ্য সরকার কেন্দ্রের কাছে ছাড় চেয়েছে৷

শিক্ষার অধিকার আইন চালু হওয়ার পর এবং এনসিইটিই নির্দেশিকা মেনে শিক্ষক নিয়োগে সারা দেশেই জটিলতা রয়েছে৷ মূলত, শিক্ষক নিয়োগে টেট বাধ্যতামূলক হওয়ায় এই জটিলতা ক্রমেই বেড়েছে৷ কারণ, টেট দিতে গেলে প্রত্যাশীদের নূ্যনতম ৫০ শতাংশ নম্বর এবং বিএড বাধ্যতামূলক করা হয়েছে৷ ফলে, এনসিইটিই’র এই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পাওয়া যাচ্ছে না৷

ইতিপূর্বে বিভিন্ন রাজ্যকে শিক্ষক নিয়োগে ছাড় দেওয়া হয়েছে৷ এই রাজ্যও শিক্ষক নিয়োগে ছাড় পেয়েছে৷ ফলে, টেট ছাড়া কোন শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না৷ পূর্বতন সরকার টেট নেওয়ার জন্য পৃথক বোর্ড গঠন করেছিল৷ টিআরবিটি শিক্ষক নিয়োগে পরীক্ষার আয়োজন করে চলেছে৷ কিন্তু, অনেকেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছেন না৷ আবার অনেকে এনসিইটিই’র নির্দেশিকা মেনে প্রয়োজনীয় নম্বর কিংবা বিএড অথবা ডিএলএড দেখাতে পারছেন না৷

ফলে, রাজ্যে শিক্ষক নিয়োগে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে৷ বর্তমানে রাজ্যে ১২,২২২ জন শিক্ষকের শূন্যপদ রয়েছে৷ প্রতি বছর প্রচুর শিক্ষক অবসরে যাচ্ছেন৷ তাছাড়া, চাকুরিচ্যুত শিক্ষকরাও রাজ্য সরকারকে চিন্তায় ফেলেছে৷ কারণ, তাদের চাকুরির মেয়াদ সুপ্রিমকোর্ট বৃদ্ধি না করলে বিদ্যালয় পরিচালনায় মুখ থুবড়ে পড়তে পারে রাজ্য সরকার৷

এই সমস্ত কিছু ভাবনায় রেখে রাজ্য সরকার শিক্ষক নিয়োগে কেন্দ্রের কাছে এককালীন ছাড় চেয়েছে৷ সূত্রের খবর, কেন্দ্রের তরফে এই বিষয়ে সবুজ সংকেত পেয়েছে রাজ্য সরকার৷ সূত্রের দাবি, শিক্ষক নিয়োগে প্রফেশনাল যোগ্যতার ছাড় পেতে চলেছে রাজ্য সরকার৷ এক্ষেত্রে বিএড ছাড়াই দিতে পারবেন টেট৷ কিন্তু, নূ্যনতম ৫০ নম্বর থাকতেই হবে৷ বিশেষ ক্ষেত্রে ৪৫ নম্বর বিবেচনা করা হবে৷ যোগ্যতা নির্ণয়ের পরীক্ষার মাধ্যমেই শিক্ষক নিয়োগ করা হবে৷ এক্ষেত্রে যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের শর্তাধীন চাকুরিতে নিয়োগ করা হবে৷ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে বিএড কিংবা ডিএলএড করতে হবে৷ এই যোগ্যতা অর্জন করতে না পারলে তাদের চাকুরি বাতিল হয়ে যাবে৷

শিক্ষা দপ্তরের জনৈক পদস্থ আধিকারিকের কথায়, গুণগত শিক্ষায় কোন সমঝোতা করা হবে না৷ বিএড কিংবা ডিএলএড শিক্ষক প্রশিক্ষণের কোর্স মাত্র৷ অথচ, এই কোর্স ব্যতিত নিয়োগ সম্ভব হচ্ছে না৷ স্নাতক কিংবা স্নাতকোত্তর পরীক্ষায় যারা ৫০ শতাংশ কিংবা অধিক নম্বর পেয়ে থাকেন তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ণ তোলা উচিত হবে না৷ তাই রাজ্য সরকার শিক্ষক নিয়োগে পরীক্ষায় বসার জন্য প্রত্যাশিদের নম্বরের ভিত্তিতে সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে কেন্দ্রের কাছে৷

শিক্ষামন্ত্রী রতনলাল নাথ শিক্ষক নিয়োগের এককালীন ছাড় মিলবে বলে আশা প্রকাশ করেন৷ তাঁর দৃঢ় বিশ্বাস কেন্দ্র শিক্ষক নিয়োগে রাজ্যকে ছাড় দেবে৷ সম্ভাবনা এমনটাই তৈরি হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top