News Flash

  • Home
  • দেশ
  • আইএনডিআই ক্ষমতায় এলে ইডি, সিবিআই-দের অত্যাচার বন্ধ করে দেবেন, সভায় মমতা
Image

আইএনডিআই ক্ষমতায় এলে ইডি, সিবিআই-দের অত্যাচার বন্ধ করে দেবেন, সভায় মমতা

হুগলি, ১৮ মে (হি. স.): আইএনডিআই জোটের সরকারই যে ক্ষমতায় আসছে, আগেই সেই দাবি করেছেন তৃণমূলনেত্রী৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন, এই জোট সরকার ক্ষমতায় এলেই ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে অত্যাচার বন্ধ করে দেবেন তিনি৷ এ দিন আরামবাগের কামারপুকুরের সভা থেকে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷

চতুর্থ দফার ভোটের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক জনসভায় জোরের সঙ্গে দাবি করছেন, আইএনডিআই জোটের সরকারই দিল্লিতে ক্ষমতায় আসছে৷ তৃণমূলও যে এই জোট সরকারকে সমর্থন করবে, সেকথাও জানিয়ে দিয়েছেন মমতা৷ তবে যথারীতি এ রাজ্যের কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বকে গুরুত্বই দিতে চাননি তৃণমূলনেত্রী।

শনিবার কামারপুকুরের সভা থেকেও মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলায় কোনও জোট নেই।কংগ্রেস-সিপিআইএমের মহাঘোঁট আছে। ‘ইন্ডিয়া’-টা আমার দেওয়া নাম। যার জন্য মোদীবাবু ‘ইন্ডিয়া’ নামটা সংবিধান থেকে তুলে দিলেন। আমি বলে দিচ্ছি, ‘ইন্ডিয়া’ ক্ষমতায় আসছে। ‘ইন্ডিয়া’ ক্ষমতায় এলে ইডি-র অত্যাচার,সিবিআই- এর অত্যাচার তুলে দেব। যদি দিল্লিতে আমাদের সরকার ক্ষমতায় আসে।’

প্রসঙ্গত, বিরোধীদের হেনস্থা করতেই মোদি সরকার ইডি, সিবিআইকে কাজে লাগাচ্ছে, দীর্ঘদিন ধরে এই অভিযোগ করে আসছে তৃণমূল সহ বিরোধী দলগুলি৷ কামারপুকুরের পর বাঁকুড়ার বিষ্ণুপুরে দলের প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই সভা থেকেও তিনি ঘোষণা করেন, আইএনডিআই জোট ক্ষমতায় এলে সিএএ এবং এনআরসি বাতিল করা হবে৷

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top