News Flash

  • Home
  • প্রধান খবর
  • বড়সর সাফল্য, দুর্গাপুরে গ্রেফতার বাইক চুরির পান্ডা
Image

বড়সর সাফল্য, দুর্গাপুরে গ্রেফতার বাইক চুরির পান্ডা

পশ্চিম বর্ধমান, ১৮ মে (হি.স.) : ফের বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। দুর্গাপুর থানার পুলিশ গ্রেফতার করল বাইক চুরি চক্রের এক পান্ডাকে। শনিবার দুর্গাপুর থানায় এক সাংবাদিক বৈঠকে ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা জানান বেশ কয়েক মাস ধরেই দুর্গাপুর শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকায় বাইক চুরির ঘটনার অভিযোগ আসছিল।

পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে জামুরিয়া থেকে একজনকে পাকড়াও করে। সেই সূত্র ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে দুর্গাপুরের আমরাই থেকে চুরি যাওয়া ৬ টি বাইক উদ্ধার করে পুলিশ। শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে জড়িত আরো বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ। ডিসিপি ইস্ট জানান সম্প্রতি শুধু দুর্গাপুর থানা এলাকার মধ্যে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করেছে তারা। পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন থানা গুলিতেও বাইক চুরি চক্রের সাথে জড়িতদের গ্রেফতার করা হয়েছে এবং চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে। অত্যাধুনিক জিপিএস সিস্টেম এবং সিসিটিভি র সাহায্যর্থে বাইক চুরি চক্রের কিনারা করতে পেরেছে পুলিশ বলে দাবি তার।

Releated Posts

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ২০১৮ সালের হামলার অভিযোগে থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-এর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানায়…

ByByNews Desk Jun 10, 2026

স্বাধীনতা-পরবর্তী ভারতের এক যুগান্তকারী অধ্যায় মোদির শাসনকাল: রামনাথ কোবিন্দ

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): স্বাধীনতা-পরবর্তী ভারতের ইতিহাসে ১০ জুন একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top