News Flash

  • Home
  • দেশ
  • মালদার মডেল এলাকায় শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ
Image

মালদার মডেল এলাকায় শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ

মালদা, ১৮ মে (হি.স.): মালদার কালিয়াচকের মডেল এলাকায় শৌচাগারের পরিত্যক্ত ট্যাংকিতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৯টি তাজা বোমা। উদ্ধার বোমাগুলি শনিবার সকালে নিষ্ক্রিয় করে সিআইডি বম্ব স্কোয়াড। ঘটনার পরে গোটা এলাকায় বোম এর খোঁজে তদন্ত শুরু করে মালদা কালিয়াচক থানার পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে কালিয়াচক-১নং গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় পায়খানার পরিত্যক্ত ট্যাংকিটি থেকে বোমা বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। কেউ বা কারা ওই ট্যাংকিতে দুটি যারে মোট ৪ তাজা বোমা মজুত করে রেখেছিল। ”তারমধ্যে একটি জারের বোমায় আচমকা বিস্ফোরণ ঘটে। যদিও এই বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে শুক্রবার রাতেই কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সারারাত ওই এলাকা ঘিরে রাখেন। শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বম্ব স্কোয়াডে দল, তারা এসে ঘটনাস্থল থেকে বোমা উদ্ধার করেন। সেই জারে ছিল ১টি বোমা। বোমাগুলি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম স্কোয়ারড আধিকারিকেরা।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top