News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজেন্দ্র টিলায় হিংস্র বানরের তাণ্ডব ও বৃষ্টিতে ধান নষ্ট, দুঃশ্চিন্তায় গ্রামবাসী
Image

রাজেন্দ্র টিলায় হিংস্র বানরের তাণ্ডব ও বৃষ্টিতে ধান নষ্ট, দুঃশ্চিন্তায় গ্রামবাসী

আগরতলা, ৫ নভেম্বরঃ একদিকে হিংস্র বানরের তাণ্ডবে অতিষ্ঠ রাজেন্দ্র টিলা গ্রামের বাসিন্দারা, অপরদিকে টানা বৃষ্টিতে কৃষকদের আমন ধান নষ্ট হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে গোটা এলাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে গ্রামে বানরের উৎপাত বেড়েছে। দিন-দুপুরে ঘরে ঢুকে খাবার লুট করছে বলে অভিযোগ। ফলে আতঙ্কে দিন কাটছে গ্রামবাসীর।

অন্যদিকে, সম্প্রতি টানা বৃষ্টির ফলে অনেক কৃষকের আমন ধান ক্ষেতজল ডুবে গেছে। জমিতে পাকা ধান পচে নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। এতে করে আর্থিক ক্ষতির মুখে পড়েছে বহু পরিবার।

স্থানীয় কৃষকরা প্রশাসনের কাছে দ্রুত সহায়তা ও বানর সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

Releated Posts

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026

খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেহাল দশা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, দ্রুত সংস্কারের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৪ জুলাই: খোয়াই-আগরতলা ভায়া সুবলসিং জাতীয় সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top