News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খবরের জেরে অবশেষে ১০০ বছর বয়সে সরকারি ভাতা পেতে চলেছেন বৃদ্ধা
Image

খবরের জেরে অবশেষে ১০০ বছর বয়সে সরকারি ভাতা পেতে চলেছেন বৃদ্ধা

আগরতলা, ৭ আগস্ট
খবরের জেরে অবশেষে মন্ত্রী টিংকু রায়ের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচড় পাড়া এলাকার স্বামী হারা ১০০ বছরে অসহায় বৃদ্ধার পরিবারে পাশে দাঁড়ালেন চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাস সহ এক প্রতিনিধি দল।

১০০ বছরে পা দিলো চড়িলাম ব্লকের রামনগর ভিলেজের ধনাচড় পাড়া এলাকার স্বামী হারা বৃদ্ধা রাধিকা দেববর্মা। বেশ কয়েকবার বার্ধক্য ভাতা পেতে কাগজ পত্র জমা দিয়েছিলেন তার ছেলে দিলীপ দেববর্মা এবং পুত্রবধূ রূপশ্রী দেববর্মা।কিন্তু কপালে জুটেনি ১০০ বছরের বৃদ্ধার সরকারি ভাতা। আর সেই অসহায় বৃদ্ধার করুন দৃশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে তুলে ধরা হয়। আর সেই খবরের জেরে রাজ্য সমাজ কল্যাণ দপ্তরে মন্ত্রী টিংকু রায় দ্রুত চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাসকে নির্দেশ দেন সেই বাড়িতে ছুটে যাওয়ার পাশাপাশি দ্রুত ওই বৃদ্ধার সরকারি ভাতার ব্যবস্থা করে দেওয়ার জন্য। অবশেষে খবরের জেরে সরকারি ভাতা পেতে যাচ্ছেন বৃদ্ধা রাধিকা দেববর্মা। খুশি তার পরিবার সহ এলাকাবাসী।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top