News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিধায়ক বিরজিৎ সিনহা
Image

ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নিয়ে ফের প্রশ্ন তুললেন বিধায়ক বিরজিৎ সিনহা

আগরতলা, ৭ আগস্ট: ফের একবার ঊনকোটি জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন কৈলাসহর ৫৩ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিরজিৎ সিনহা। আজ সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জোরালোভাবে দাবি করেন, জেলার নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন মনোভাবের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

বিধায়ক বিরজিৎ সিনহা বলেন, “কিছুদিন পূর্বে আমি বলেছিলাম ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা নেই। আমার এই দাবির সাংবাদিকদের কাছে পাল্টা জবাব দিতে গিয়ে জেলা পুলিশ সুপার বলেছিলেন ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা সঠিক রয়েছে এবং প্রশাসন কাজ করছে। কিন্তু বাস্তব চিত্র ঠিক তার উল্টো।”

তিনি উদাহরণ টেনে বলেন, গত ৫ই আগস্ট একরাতেই কৈলাসহর মহকুমার অন্তর্গত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ছিল—রাধাকিশোর ইনস্টিটিউশন, রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রীরামপুর সূর্যমণি স্কুল, ধনবিলাস উচ্চমাধ্যমিক স্কুল এবং ধনবিলাস অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই পাঁচটি প্রতিষ্ঠানে একসাথে চুরির ঘটনায় পুরো জেলায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিধায়ক প্রশ্ন তোলেন, “এটাই কি আইন শৃঙ্খলা? একই রাতে একসাথে ৫টি স্কুলে চুরি হলো আর এখন পর্যন্ত পুলিশ প্রশাসন একজন চোরকেও ধরতে পারেনি। এটা প্রশাসনের চরম ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়।”তিনি জানান, এই পরিস্থিতি নিয়ে তিনি রাজ্য পুলিশের ডিজির কাছে লিখিতভাবে জানাবেন এবং ঊনকোটি জেলায় আইন শৃঙ্খলা ফেরাতে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানাবেন।

বিধায়ক বিরজিৎ সিনহার এই মন্তব্য এবং পুলিশের কার্যকারিতা নিয়ে উত্থাপিত প্রশ্ন এখন জেলার প্রশাসনিক মহলে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয় রাজ্য পুলিশ বা প্রশাসনের উচ্চস্তর থেকে এই বিষয়ে কী প্রতিক্রিয়া আসে।

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top