News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পুলিশের দূর্বল চার্জশিটে পার পাচ্ছে অপরাধীরা, মহিলা সংক্রান্ত অপরাধে শাস্তির হার ৬ শতাংশ
Image

ত্রিপুরায় পুলিশের দূর্বল চার্জশিটে পার পাচ্ছে অপরাধীরা, মহিলা সংক্রান্ত অপরাধে শাস্তির হার ৬ শতাংশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর৷৷ মহিলা সুরক্ষায়নে রাজ্য সরকার বিউগল বাজাচেছ৷ সর্বভারতীয় ক্ষেত্রে নারী সংক্রান্ত অপরাধে শাস্তির হার উদ্বেগজনক৷ গত ১০ বছরে পুলিশের দূর্বল চার্জশীটে শাস্তির হার ৬.৬৪ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে৷ জাতীয় গড়ে দেশের শীর্ষস্থানে ত্রিপুরা মহিলা সংক্রান্ত মামলার শাস্তির হারে৷ উত্তর প্রদেশ, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশে মহিলা সংক্রান্ত অপরাধ দমন ইস্যুতে কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ভোটের বাজার কাঁপাচেছন শাসক শিবির৷ ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত আদালতের প্রাপ্ত রিপোর্ট চোখে ছানাবড়া এনে দেওয়ার সমপর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে৷ উচ্চ আদালতের রেজিস্টার জেনারেল থেকে প্রাপ্ত রিপোর্টের কপি রাজ্য মহিলা কমিশন সূত্রে হাতে আসতেই উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য৷
২০০৫ সালে মহিলা সংক্রান্ত অপরাধের মামলা রুজু হয়েছে ৪২৯টি৷ ৬৬৪টি মামলা তথ্য প্রমানের ভিত্তিতে বাতিল হয় আদালতে৷ অপরাধী শাস্তি পেয়েছে ৭০ জন৷ শতকরা হার ১০৫৪ শতাংশ৷ ২০০৬ সালে ১২৫৫টি নথিভুক্ত মামলার মধ্যে শাস্তির হার ৪.১২ শতাংশ৷ ৯৬১ টি মামলায় পুলিশ সঠিক চার্জশীট প্রদানে ব্যর্থতায় বাতিল করে দিয়েছে আদালত৷ ২০০৭ সালের ১৩১৪ টি মামলায় পুলিশ আদালতে কোন চার্জশীটে প্রমান পেশ করেনি৷ শাস্তির হার ৮.১২ শতাংশ৷ বাতিল মামলার শতকরা হার ৭৭.৭৭৷ ২০০৮ সালে ১৩৪৪ টি মামলায় বাতিলের খাতায় শতকরা হার ৮০.৫০৷ শাস্তির হার নেমে দাড়িয়েছে ৮.০৪ শতাংশে৷ ডোমেস্টিক ভায়ালেন্স অ্যাক্ট তথা গার্হস্থ্য হিংসা আইন থাকলেও রাজ্যে কোমাচ্ছন্ন৷ মহিলা সংক্রান্ত

অপরাধগুলিতে পুলিশ একটি ঘটনারও সুষ্ঠভাবে চার্জশীট সঠিক সময়ে পেশ করেনি৷ ২০০৯ সালে আদালতে নথিভুক্ত মামলার শাস্তির হার একলাফে নীচে নেমে ৪.৮১ শতাংশে৷ ১৭১৪ টি মামলার মধ্যে তদন্তকারী পুলিশ অফিসাররা সুষ্ঠ প্রমান পেশের অভাবে ১৩০৯ টি কেইস বাতিল করে দিয়েছে আদালত৷ ২০১০ সালের আদালতে মহিলা সংক্রান্ত মামলার শাস্তির হার ৫.১৭ শতাংশ৷ ২০১১ সালে শাস্তির হার একই কাটায় দাড়িয়ে ৫.৬৩ শতাংশ৷
আরক্ষা প্রশাসন ঢাকঢোল পেটালেও সঠিক সময়ে চার্জশীট পেশের দৃষ্টান্ত দেখাতে ব্যর্থতায় ক্রমান্বয়ে রেকর্ড করে চলেছে৷ গোপন বোঝাপড়ায় পুলিশ নথিভুক্ত মামলার চার্জশীটে সঠিক ধারা এবং প্রমান পেশ করতে পারেনি৷ ২০১২, ২০১৩ এবং ২০১৪ সালে রাজ্যের ৬৯ টি থানায় নথিভুক্ত মহিলা সংক্রান্ত অপরাধের মামলা হয়েছে ৬৮৫৮টি৷ তিন বছরের মামলগুলির দূর্বল চার্জশীটে ৩৯৭১ টি মামলা আদালত খারিজ করে দিয়েছে ৷ ১০ বছরে ৫২২৬ টি মামলা এখনো আদালতে বিচারাধীন৷ দীর্ঘ সাক্ষ্য শুনানীর জন্য বহু নির্যাতিতা এবং পরিবার পরিজন মামলা প্রত্যাহার করে নিয়েছেন৷ সু-বিচারের ক্ষীন আশায় বহু নিগৃহীতারা মামলা করতে থানায় অনীহা প্রকাশ করছেন৷

৩৭ লক্ষ মানুষের বসবাস ত্রিপুরায়৷ মহিলা সংক্রান্ত অপরাধে গড়ে শাস্তির হার ৬ শতাংশ৷ গণধর্ষণ, খুন, ধর্ষণ, বধূ হত্যা, শ্লীলতাহানি সহ প্রত্যেকটি মামলায় শাস্তির গ্রাফ কমছে৷ শান্তি-সম্প্রীতি ও মহিলা সুরক্ষা নিয়ে বাম প্রগতিশীল নারী সমিতির নেত্রীদের ভাষণে গলা শুকিয়ে কাঠ৷ তথ্য প্রমাণ চিৎকার করে বলছে স্বরাষ্ট্র দপ্তরের ব্যর্থতা৷ বিচারের বানী নীরবে নিভৃতে ক্রন্দন করছে মহিলাদের৷ নির্যাতিতা মহিলাদের পাশে দাঁড়িয়ে সুবিচার প্রদানে রাজ্য মহিলা কমিশনের ভূমিকাও সমালোচনার উর্র্দ্ধে নয়৷ গত ৭ মাসে রাজ্য মহিলা কমিশনে ৩২২ টি নির্যাতনের অভিযোগ এসেছে৷ কমিশন ডেকে পাঠিয়েছে ২৯০ জন নির্যাতিতাকে মামলাগুলির বিস্তারিত রিপোর্টে গ্রহণ করার জন্য৷ পুলিশে ফায়োয়ার্ডিং করেছে রাজ্য মহিলা কমিশন মাত্র ১৭টি মামলা৷ ৩২২ জন আবেদনকারী নির্যাতিতা মহিলাদের মধ্যে সুষ্ঠ বিচার কতজন পেয়েছেন সুস্পষ্ট তথ্য নেই মহিলা কমিশনে৷ আরক্ষা প্রশাসন এবং রাজ্য মহিলা কমিশনের জাতাকলে শাস্তির হার কমলেও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর নীরব দর্শকের ভূমিকায়৷ আইন-শৃঙ্খলা অবনতিতে মহিলা সুরক্ষার বিষয়টি প্রশ্ণ চিহ্ণের মুখে দাঁড়িয়েছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top