News Flash

  • Home
  • Uncategorized
  • মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনই ফের লন্ডনে বন্দুকবাজের হামলা
Image

মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনই ফের লন্ডনে বন্দুকবাজের হামলা

লন্ডন, ২৫ নভেম্বর (হি.স.) : মিশরে ভয়াবহ জঙ্গি হামলার দিনেই ফের লন্ডনে বন্দুকবাজের হামলার আতঙ্ক। শেষ খবর পাওয়া পর্যন্ত অবশ্য সন্দেহভাজনদের চিহ্নিত করা যায়নি। ঠিক কী ঘটেছে, সেটাও এখনও স্পষ্ট নয়। তবে তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪.৩৭ মিনিটে মধ্য লন্ডনের অক্সফোর্ড সার্কাস স্টেশনে ও বাইরের রাস্তায় বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে জানা যায়। প্রাথমিকভাবে জানা যায়, এই ঘটনায় এক মহিলা জখম হয়েছেন। স্টেশন খালি করে দেওয়া হয়। সশস্ত্র পুলিশকর্মীরা ঘটনাস্থলে যান। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিনও যায়। প্রাথমিক তল্লাশির পর কিছু না মেলায় স্টেশন ফের খুলে দেওয়া হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়, ‘জঙ্গি হামলা হিসেবেই এই ঘটনাটিকে দেখছে পুলিশ। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের সঙ্গে সশস্ত্র ও নিরস্ত্র পুলিশকর্মীরা এই ঘটনার মোকাবিলা করছেন।’ অক্সফোর্ড সার্কাস স্টেশনের আশেপাশে বহু দোকানপাট রয়েছে। বহু মানুষ ব্ল্যাক ফ্রাইডে সেলে বিভিন্ন পণ্য কেনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন। বন্দুকবাজ হামলা চালাতেই দ্রুত সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেয় পুলিশ। ট্যুইট করে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায়, ‘অক্সফোর্ড সার্কাস স্টেশনের পাশাপাশি বন্ড স্ট্রিট টিউব স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে ওই অঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। যাঁরা সেখানে আছেন, তাঁরা যেন বাড়ির মধ্যেই থাকেন।

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top