নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): আগেই তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিধায়ক সঙ্গীত সোম৷ এবার সেই বিতর্কের মাঝেই তাজমহল ধ্বংস হওয়ার আশঙ্কা প্রকাশ করলেন সমাজবাদী পার্টির বিধায়ক আজম খান৷ তিনি জানিয়েছেন, ভারতের ঐতিহ্য তাজমহলকে ডিনামাইট দিয়ে ধ্বংস করা হতে পারে৷ বাবরি মসজিদের মতনই তাজমহলকেও ধ্বংস হতে পারে৷ আজম খান দাবি করেছেন, বিতর্কের জেরে বাবরি মসজিদ যদি ধ্বংস করা সম্ভব হয়৷ তাহলে তাজমহলও যদি এমনভাবেই কোনওদিন ধ্বংস হয়ে যায় তাহলে সেটি অবিশ্বাস্য কিছু নয়৷ একইসঙ্গে তিনি এও বলেন, বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল এই তাজমহল৷ তাই দেশের পাশাপাশি বিদেশি পর্যটকদের মধ্যেও এটি খুব পছন্দের একটি দর্শনীয় স্থান৷ তাই হয়তো এটি এখনও অবধি ধ্বংস করা হয়নি৷ উল্লেখ্য, মীরাট জেলার সিসোলি গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিধায়ক সঙ্গীত সোম৷ তিনি বলেছিলেন, আগ্রার তাজমহল দেশের গৌরব নয়, বরং কলঙ্ক। তাজমহল তৈরি করেছিল দেশের শত্রুরা৷ এমনই একটি মন্তব্য করে বিতর্কের ঝড় বয়ে দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির এই বিধায়ক| উত্তর প্রদেশের সারধানা বিধানসভা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সঙ্গীত সোম।

তাজমহল নিয়ে সঙ্গীত সোমের বিতর্কিত মন্তব্যের পর, এবার বিতর্কে জড়ালেন সপা বিধায়ক আজম খান
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















