News Flash

  • Home
  • Uncategorized
  • কুমতলবে নিয়ে যাওয়ার পথে যুবতী সহ জখম বাইক চালক
Image

কুমতলবে নিয়ে যাওয়ার পথে যুবতী সহ জখম বাইক চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ বাড়ীর কালীপুজার রাতে রহস্যজনকভাবে নিখোঁজ কিশোরী যান দূর্ঘটনায় গুরুতর জখম হয়ে জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ কিশোরীর সাথে দূর্ঘটনায় জখম হওয়া যুবক হাসপাতালে ভাঙচুর চালিয়ে পালিয়ে গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে শহরের লালবাহাদূর চৌমুহনীতে৷
জানা গিয়েছে, চন্দন দেববর্মার বাড়ীতে কালীপুজা চলছিল৷ আচমা ঐ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় দীপ্তা দেববর্মা (২০) নামে এক যুবতী৷ বাড়ীর লোকজন রাতে বহু খোঁজখুজি করেও তার কোন হদিশ পায়নি৷ আত্মীয় সজনের বাড়ীতেও খোঁজ করা হয়েছে৷
শুক্রবার সকালে পরিবারের লোকজন খবর পায় দীপ্তা দেববর্মা জি বি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে৷ একটি বাইক দূর্ঘটনায় দীপ্তা গুরুতরভাবে আঘাত পায়৷ বাইকটির নম্বর টিআর-০১- এন-৮০৮১৷ বাইক চালকও আহত হয়েছিল৷ জি বি হাসপাতালেই তাকেও ভর্তি করানো হয়েছিল৷ কিন্তু, জি বি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জখম বাইক চালককে সাঙ্গপাঙ্গরা তুলে নিয়ে গিয়েছে৷ নিরাপত্তা রক্ষী এবং নার্সদের চিৎকারে হাসপাতালে লঙ্কাকান্ড ঘটে যায়৷ খবর পেয়ে সেখানে পৌঁছে জি বি ফাঁড়ির পুলিশ৷ এই ব্যপারে একটি মামলা রুজু করা হয়েছে৷ পুলিশ ঐ যুবকের নামধাম জানার জন্য তথ্য অনুসন্ধান শুরু করেছে৷ পুলিশের অনুমান ঐ যুবতীকে কোন উত্তেজক ওষুধ সেবন করিয়ে বাইকে করে নিয়ে যাওয়ার পথে দূর্ঘটনাটি ঘটেছে৷ পুলিশ তদন্ত করছে সত্য উদ্ঘাটনের জন্য৷

Releated Posts

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top