নয়াদিল্লি, ১৭ অগাষ্ট (হি.স.) : বোমাতঙ্ক ছড়াল দিল্লি হাইকোর্টের অন্দরমহলে। সূত্রের খবর, বৃহস্পতিবার হঠাৎ করেই দিল্লি পুলিশের দফতরে একটি উড়ো ফোন আসে। যেখানে বলা হয় দিল্লি হাইকোর্টের ভেতরে একটি তাজা বোমা রাখা রয়েছে।
এক ফোনেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে দিল্লি পুলিশের মধ্যে। তড়িঘড়ি কোর্ট চত্বরে অাসে পুলিশ। সঙ্গে অাসে বোম্ব স্কোয়াড, সোয়াট টিম ও ফায়ার টেন্ডার। প্রাথমিক তদন্তে বিষয়টি পরিস্কার হয়ে যায় পুলিশের কাছে। গোটা কোর্ট চত্বর খুঁজেও কিছুই মেলেনি। পুলিশ জানিয়ে দেয় ভুয়ো ফোনেই ছড়িয়েছে আতঙ্ক।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের জন্য বিশেষ নিরাপত্তায় মোড়া ছিল দেশের রাজধানী। ইন্ট্যালিজেন্স ব্যুরো সূত্রে খবর ছিল পাক জঙ্গিরা যেকোনো মুহূর্তেই দিল্লিতে হামলা চালাতে পারে। হামলার দিন হিসাবে তারা স্বাধীনতার দিবসের দিনকেই টার্গেট করেছে বলেও সতর্ক করেছিল আই.বি।
দিল্লি হাইকোর্টের বোমাতঙ্ক
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















