News Flash

  • Home
  • Uncategorized
  • চুড়াইবাড়িতে রাজনৈতিক হিংসায় জখম দুই, মামলা
Image

চুড়াইবাড়িতে রাজনৈতিক হিংসায় জখম দুই, মামলা

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ৮ আগস্ট৷৷ বিজেপি ও সি পি আহ এম সমর্থিত কর্মীদের মধ্যে মারামারি৷ থানায় বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা৷ ঘটনা উত্তর জেলার চুরাইবাড়িতে৷ ঘটনাটি ঘটেছে গতকাল রাত ৯টা নাগাদ৷ চুরাইবাড়ি এলাকার সজল নন্দি উনার ব্যক্তিগত কাজে চুরাইবাড়ি সেইলটেক্স সংলগ্ণ এলাকায় আসার পর ঐ এলাকারই নব্য বিজেপি দলে আসা উত্তম চন্দ নামের এক ব্যক্তি সজল নন্দির সাথে বচসায় জড়িয়ে পড়েন বলে সজল নন্দীর অভিযোগ৷ কথা কাটাকাটি থেকে মারপিট৷ উত্তম চন্দসজল নন্দীকে প্রচন্ড ভাবে মারপিট করেছে বলে সজল নন্দীর দাবী৷ এরপর চুরাইবাড়ি সেইলটেক্স এলাকায় সজল নন্দীর ভাড়া ঘরে গিয়ে তার স্ত্রীকে গালিগালাজ করে৷ এমনকি সজল নন্দীর স্ত্রী মালতি নন্দীর শড়ি ধরে টানাটানি করলে শাড়ীর কিছুটা অংশ ছিড়ে যায় এমনটাই স্ত্রী মালতি নন্দীর বক্তব্য৷ এরপর সজল নন্দী চুরাইবাড়ি থানায় একটি মামলা রুজু করেন বিজেপি দলের কর্মী উত্তম চন্দের বিরুদ্ধে৷ বর্তমানে চুরাইবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে৷
এদিকে মারপিটে গুরুতর ভাবে আহত সজল নন্দী ও তার স্ত্রী জানান বেশ কিছুদিন থেকে বিজেপি দলে সমর্থন করা উত্তম চন্দ উনাদেরকে বিজেপি দলে জয়েন করার জন্য চাপ সৃষ্টি করেছিলেন৷ উনারা সিপিআইএম সমর্থিত হলেও দলের সাথে সরাসরি জড়িত নন৷ কিন্তু ঐ উত্তম চন্দ দীর্ঘদিন থেকে হুমকি দিয়ে আসছে বিজেপি দলে যোগদান না করলে পরিণতি ভয়াবহ হবে৷ এমনকি চুরাইবাড়ি থেকেও উনাকি তাড়িয়ে দেওয়া হবে এমনটাই সজল নন্দীর বক্তব্য৷ অপরদিকে কূর্তী কদমতলা বিজেপি মন্ডল কমিটির সদস্য জগদিশ দেবনাথের সাথে এ ব্যাপারে কথা বললে উনি জানান, ঘটনা তেমন জটিল নয়৷ উত্তম নাকি ঐ ব্যক্তিকে চড় মেরেছে৷ কারন সজল নন্দী উত্তমকে বাবা তুলে গালিগালাজ করেছিল তাই রাগে এমনটা করেছে৷ এখন পুলিশি তদন্তেই বেড়িয়ে আসবে কে দোষী আর কে নির্দোষী৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026
Scroll to Top