News Flash

  • Home
  • Uncategorized
  • পাইপ লাইনে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম সামগ্রী আনার কেন্দ্রীয় পরিকল্পনা
Image

পাইপ লাইনে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম সামগ্রী আনার কেন্দ্রীয় পরিকল্পনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷  বাংলাদেশের মধ্যে দিয়ে দেশের অন্য প্রান্ত থেকে উত্তর পূর্বাঞ্চলে পাইপ যোগে পেট্রোলিয়াম সামগ্রী নিয়ে আনার প্রয়াস শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রাথমিকভাবে আসাম থেকে বাংলাদেশ পর্যন্ত পেট্রোল, ডিজেল সরবরাহে প্রক্রিয়া শুরু হয়েছে৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার আগরতলায় সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলে পাইপ যোগে পেট্রোলিয়াম সামগ্রী নিয়ে আনার বিষয়ে পরিকল্পনা আছে৷ দ্বিপাক্ষিক স্তরের এনিয়ে আলোচনাও চলছে৷ বাংলাদেশ সরকার ভারতের এই প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে৷ ধর্মেন্দ্র প্রধান বলেন, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপ লাইনে পেট্রোলিয়াম সামগ্রী এনে তা ত্রিপুরার এবং উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যে সহজ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ দ্রুত এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে৷ বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা হয়েছে৷ আশা করা যায় খুব দ্রুত এলক্ষ্যে কাজ শুরু করা যাবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top