নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগষ্ট৷৷ বাংলাদেশের মধ্যে দিয়ে দেশের অন্য প্রান্ত থেকে উত্তর পূর্বাঞ্চলে পাইপ যোগে পেট্রোলিয়াম সামগ্রী নিয়ে
আনার প্রয়াস শুরু করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রাথমিকভাবে আসাম থেকে বাংলাদেশ পর্যন্ত পেট্রোল, ডিজেল সরবরাহে প্রক্রিয়া শুরু হয়েছে৷ কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার আগরতলায় সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চলে পাইপ যোগে পেট্রোলিয়াম সামগ্রী নিয়ে আনার বিষয়ে পরিকল্পনা আছে৷ দ্বিপাক্ষিক স্তরের এনিয়ে আলোচনাও চলছে৷ বাংলাদেশ সরকার ভারতের এই প্রস্তাব নিয়ে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে৷ ধর্মেন্দ্র প্রধান বলেন, পশ্চিমবঙ্গের হলদিয়া থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত পাইপ লাইনে পেট্রোলিয়াম সামগ্রী এনে তা ত্রিপুরার এবং উত্তর পূর্বাঞ্চলে অন্যান্য রাজ্যে সহজ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ দ্রুত এই পরিকল্পনা কার্যকর করার চেষ্টা চলছে৷ বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা হয়েছে৷ আশা করা যায় খুব দ্রুত এলক্ষ্যে কাজ শুরু করা যাবে৷

পাইপ লাইনে বাংলাদেশ হয়ে উত্তর পূর্বাঞ্চলে পেট্রোলিয়াম সামগ্রী আনার কেন্দ্রীয় পরিকল্পনা
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















