News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় জিএসটি বিল পাশ

পশ্চিমবঙ্গ বিধানসভায় জিএসটি বিল পাশ

কলকাতা, ৮ আগস্ট (হি.স) : মঙ্গলবার রাজ্য বিধানসভায় পাশ হল পণ্য পরিষেবা ও কর (জিএসটি) বিল| এদিন জিএসটি বিল ২০১৭ খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হয়। এদিন বিধানসভায় আলোচনা শেষে অবশেষে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়| বিধানসভার বাদল অধিবেশনে মঙ্গলবার জিএসটি বিল ২০১৭ খসড়া প্রস্তাব অনুমোদনের জন্য পেশ করা হয়। বিনা বাধায় তা পাশ হয়ে যায়| তবে জিএসটি বিল নিয়ে এদিনের আলোচনায় যোগ দেন নি পাহাড়ের মোর্চার তিন বিধায়ক।
এদিন শাসকদলের বিরুদ্ধে একযোগে অভিযোগ এনে কংগ্রেস ও বামেদের বক্তব্য হল, নতুন বিলে কোনও আপত্তি নেই। তবে এর বাস্তব রূপরেখা অনুযায়ী কেবলমাত্র রূপা়্য়নের আগে সাধারণ মানুষের কথা বিবেচনা করতে হবে। কংগ্রেসের বিধায়ক অপূর্ব রায় বলেন, সরকার পক্ষের তরফে তাড়াহুডো করা হয়েছে। এজন্য পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি সমন্বয় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সরকারকে। আরও সময় নিয়ে এটা খতিয়ে দেখা উচিত ছিল। এখানে মাত্র দু’দিন দু’ঘন্টা করে আলোচনায় কতটুকু বোঝা যাবে? গ্রামের গরিব মানুষদের সেভাবে জিএসটি-র জন্য সঙ্কটে পড়তে হবে না। কিন্তু ওদের সেই আশ্বস্ত করার দায়িত্ব তো সরকারকে নিতে হবে! বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, অবশেষে বোধোদয় হয়েছে। অধিবেশনে এদিনের আলোচনাকে অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “এটা আগেই পাশ করার কথা ছিল। তা যদি হত, তাহলে অর্ডিনেন্স আনার দরকার হত না।” যদিও এদিন বিজেপির তরফে কেউ জিএসটি নিয়ে আলোচনায় অংশ নেননি।
বিধানসভায় জিএসটি বিল নিয়ে আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের প্রবর্তন করা এই বিলের বিরুদ্ধে অভিযোগে বলেন, রাজ্যের বিভিন্ন জায়গায় উন্নয়ন মূলত থমকে গিয়েছে। ট্রেজারিতে লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় সমস্যা চরমে উঠেছে। এই পরিস্থিতিতে কিছু করার থাকে না বলে ও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ, কাঁধে বন্দুক রেখে দিল্লির তরফে রাজ্যগুলোর দিকে গুলি চালানোর চেষ্টা। শাসকদলের এনিয়ে অবস্থান বদলেছে তা কিন্তু নয়। জিএসটি নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনাও করেন তিনি। নতুন জিএসটির অধীনে সাধারণ মানুষের মুখোমুখি হওয়া অসাধারণ সমস্যাগুলোর কথা উল্লেখ করে অারও বলেন, অনেক জিনিষে করের হার ২৮ শতাংশ পর্যন্ত বেড়েছে। এমনকি এবিষয়ে অর্থমন্ত্রী অমিত মিত্রকে জিএসটি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে বলেছি। ফলে ফলস্বরূপ তিনি ছিলেন না, তবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জিএসটির শেষ কয়েকটি বৈঠকও করেন।
জিএসটি নিয়ে কেন্দ্রের ভৃমিকায় এদিন শাসকদল ছাড়াও সিপিএম-কংগ্রেসের তরফে অধিবেশনে ক্ষোভ প্রকাশ করা হয়। অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, দিল্লি কেন্দ্র-রাজ্য সমন্বয়ের কথা বলছে। আমি এমপাওয়ার কমিটিতে আছি ঠিকই কিন্তু আরও বৈঠক হওয়ার দরকার ছিল। মানুষকে তাহলে আরও বোঝানোর সুযোগ পাওয়া যেত। অর্থমন্ত্রী তাঁর ভাষণে সাধারণভাবে জিএসটি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন। সাধারণ জনগণের উপর সম্ভাব্য বিপর্যয়কর ফলাফল সম্পর্কে অভিযোগ করে বলেন, জিএসটির ফলে প্রতিদিনের মূল্যের বেশিরভাগই ব্যয়বহুল ছিল না, তাদের সরবরাহ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, জনগণের জন্য অসাধারণ সমস্যা সৃষ্টি হবে। আমাদের বাকি কোনও বিকল্প নেই, তবে দেশের বাকি অংশের সাথে বিল পাস করার জন্য আমাদের বেশিরভাগ জিএসটি উপদলের কঠোর বিরোধ চলতে থাকবে\”। রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ২২ জুন কেন্দ্রীয় সরকার ঘোষণা করল জিএসটি চালু হবে। আর ৩০ জুন এনিয়ে উৎসব করে। নোটবাতিল যেমন গায়ের জোরে চাপিয়ে দেওয়া হয়েছে, জিএসটি-ও সে রকম জোর করে চাপিয়ে দেওয়া হল।
এদিন এই খসড়া প্রস্তাব অনুমোদন নিয়ে দুঘন্টা ধরে আলোচনা করা হয়। তবে মূল আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর বক্তব্য। রাজ্যসভার সাংসদ মানস ভুঁইঞা বিধানসভায় দর্শক আসনে বসে এনিয়ে মুখ্যমন্ত্রীর তারিফ করেন। রাজ্যের বন্যা পরিস্থিতির পাশাপাশি পাহাড়ের বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখার জন্য আহবান তিনি জানিয়েছেন।

Releated Posts

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়, সরকার গঠনের পথে দল; ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রাথমিক প্রবণতা থেকেই…

ByByNews Desk May 4, 2026

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top