News Flash

  • Home
  • Uncategorized
  • টেট পরীক্ষা দিলেন ৩৭৩৬ জন পরীক্ষার্থী
Image

টেট পরীক্ষা দিলেন ৩৭৩৬ জন পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ টিটার্স রিকরুটমেন্ট বোর্ড পরিচালিত টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে রবিবার ৮টি জেলায়৷ আগরতলায় এমবিবি এবং বিবিএম কলেজে দুটি ধাপের পরীক্ষা হয়৷ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টেটের পরীক্ষার্থী ছিল ১০৬৮ জন৷ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষকের জন্য টেট পরীক্ষার পরীক্ষার্থী ২৬৬৮ জন৷ সমস্ত সেন্টারগুলিতে পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানিয়েছেন টেট বোর্ডের এক্সামিনেশন কন্ট্রোলার প্রত্যুষ রঞ্জন দেব৷ ধর্মনগর, কৈলাসহর, কমলপুর, উদয়পুর, সোনামুড়া, বিলোনিয়া প্রথম ও দ্বিতীয় বেলায় সমস্ত পরীক্ষার্থী নিয়ম শৃঙ্খলা মেনে পরীক্ষা দিয়েছে৷ আরক্ষা প্রশাসন কঠোর নজরদারি চালিয়েছে বলে জানান প্রত্যুষবাবু৷ পরীক্ষার প্রশ্ণপত্র নিয়েও কোন বিভ্রাটের অভিযোগ নেই পরীক্ষার্থীদের৷ শিক্ষক নিয়োগের নির্নায়ক পরীক্ষা টেটের প্রশ্ণপত্রের গুনগত মান বজায় ছিল প্রশ্ণপত্রে অভিমত জ্ঞাপন করেছেন পরীক্ষার্থীরা৷

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top