News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁশকুড়ায় পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার এক যুবতির পচাগলা নগ্ন দেহ
Image

পাঁশকুড়ায় পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার এক যুবতির পচাগলা নগ্ন দেহ

পাঁশকুড়া, ১৬ জুলাই (হি.স.)  :  পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় পরিত্যক্ত স্থান থেকে উদ্ধার এক যুবতির পচাগলা নগ্ন দেহ। রবিবার সকালে স্থানীয়রা অ্যাসিডে দগ্ধ  বছর ৩০-র এক যুবতির পচাগলা নগ্ন দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়  ।   আজ্ঞত পরিচয় ওই যুবতিকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের অনুমান । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।এই ঘটনায় এলাকায় নিরাপত্তার অভাব নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশি নজরদারির আশ্বাসে অবরোধ উঠে যায়।

প্রায় ৩০ বছর ধরে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ধারে পাঁশকুড়া থানার পিৎপুর এলাকায় একটি বন্ধ কারখানা সহ আশপাশের পরিত্যক্ত এলাকায় আজ সকালে  প্রাতঃক্রিয়া করতে গিয়ে এক যুবতির পচাগলা নগ্ন দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মৃতদেহের মুখে ও শরীরে অ্যাসিডের দাগও পাওয়া যায়। মৃতদেহের পাশ থেকে মেলে একটি শাড়ি। তারা খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত কারখানায় নজরদারির অভাব ছিল। তাঁদের অনুমান, ওই যুবতিকে দুষ্কৃতীরা এলাকায় নিয়ে এসে ধর্ষণ করে খুন করে। এমনকী প্রমাণ লোপাটের জন্য তাঁর মুখ ও শরীর অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় নিরাপত্তার অভাব থাকায় বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশি নজরদারির আশ্বাস পেয়ে অবরোধ উঠে যায়।-

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top