News Flash

  • Home
  • Uncategorized
  • উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন ৫ আগস্ট, ফল ঘোষণা একই দিনে
Image

উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন ৫ আগস্ট, ফল ঘোষণা একই দিনে

নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন| বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন, উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে| উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ১৮ জুলাই| ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন|
বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে পরামর্শ করার পর নির্বাচন কমিশন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল শামশের শরিফকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে|’ উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি হিসেবে হামিদ আনসারির কার‌্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট|
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে, আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে| কেন্দ্রের শাসক জোট এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে লড়ছেন রামনাথ কোবিন্দ| কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীদের একটা বড় অংশের প্রার্থী হিসেবে লড়ছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার| রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২০ জুলাই|

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top