নয়াদিল্লি, ২৯ জুন (হি.স.): উপ-রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন| বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন, উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন হবে আগামী ৫ আগস্ট| ফল ঘোষণা হবে ওই একই দিনে| উপ-রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন হল ১৮ জুলাই| ১৯ জুলাই মনোনয়নপত্র খতিয়ে দেখবে কমিশন|
বৃহস্পতিবার মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি জানিয়েছেন, ‘কেন্দ্রের সঙ্গে পরামর্শ করার পর নির্বাচন কমিশন রাজ্যসভার সেক্রেটারি জেনারেল শামশের শরিফকে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত করেছে|’ উল্লেখ্য, উপ-রাষ্ট্রপতি হিসেবে হামিদ আনসারির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ আগস্ট|
উপ-রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে, আগামী ১৭ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে| কেন্দ্রের শাসক জোট এনডিএ-র তরফে রাষ্ট্রপতি পদে লড়ছেন রামনাথ কোবিন্দ| কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীদের একটা বড় অংশের প্রার্থী হিসেবে লড়ছেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার| রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২০ জুলাই|
উপ-রাষ্ট্রপতি পদের নির্বাচন ৫ আগস্ট, ফল ঘোষণা একই দিনে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















